কাফি কামালের চতুর্থ গল্পগ্রন্থ ‘কন্যারাশির জাতক’
তরুণ গল্পকার ও সাংবাদিক কাফি কামালের চতুর্থ গল্পগ্রন্থ ‘কন্যারাশির জাতক’ মেলায় এসেছে। ‘কন্যারাশির জাতক’ গ্রন্থে স্থান পেয়েছে সাতটি গল্প। প্রতিটি গল্পই জীবন ঘনিষ্ঠ। কারাবন্দি কয়েকজন রাজনৈতিকের নিরস জীবনে ঢেউ তোলা কিছু তুচ্ছ ঘটনা এবং কারাগারের বাইরে বারান্দার গ্রিল পরিষ্কাররত এক বালিকার ভাগ্য নিয়ে লেখা গল্প ‘মেয়েটি’। ভোগের সামর্থ হারানো এক প্রৌঢের লাম্পট্য এবং পতনের গল্প ‘লাথি’। ‘কন্যারাশির জাতক’ গল্পটি একজন ঘোরগ্রস্ত কন্যারাশির জাতককে নিয়ে একজন ইন্টারনেট নির্ভর ভুয়া জ্যোতিষির ভবিষ্যতবর্ণনা এবং কয়েকটি কাকতালীয় ঘটনা নিয়ে রচিত। স্বামীর সন্ধান ও অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশে ছুটে আসা এক বিদেশিনী বধূকে নিয়ে লেখা গল্প ‘টান’। প্রতিবেশী দেশে ট্রেন চড়তে গিয়ে এক বাংলাদেশী বংশোদ্ভুত পরিবারের সঙ্গে পরিচয় ও তাদের তরুনী কন্যার মনে টোকা দেয়ার গল্প ‘প্রতিবেশিনী’। ‘বহুগামিনী’ গল্পটি একজন কবিকে নিয়ে যিনি বারবার মূলধারা থেকে ছিটকে পড়েছেন এবং ফের যুক্ত হয়েছেন। মনোযোগের সঙ্গে লক্ষ্য করেছেন কবিতা কিভাবে হয়ে উঠল বহুগামিনী। দোকানের সামনে ঝুলন্ত ছোট্ট একদাম সাইনবোর্ডের আড়ালে প্রতারণার কলাকৌশল নিয়ে লেখা গল্প ‘একদাম’। মাহবুবুল হকের সুদৃশ্য প্রচ্ছদে বইটি প্রকাশ করছে ‘জয়তী’, স্টল নম্বর- ২৫০-২৫১।
আমার চতুর্থ গল্পগ্রন্থ `কন্যারাশির জাতক' মেলায় এসেছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।