দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ মওসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা যেমন পূরণ হয়েছে তেমনি ফলনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কালবৈশাখী ও শিলাবৃষ্টিসহ অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হলে প্রায় ১০ হাজার কোটি টাকার চাল কৃষকের ঘরে উঠবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় এবার পাঁচ লাখ ৭৫ হাজার ৬১ হেক্টরে বোরো চাষ হয়েছে। এ সব জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ লাখ পাঁচ হাজার ২৩৪ টন। কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়নি। পানির স্তর নিচে নেমে গিয়ে ক্ষতিকর পর্যায়ে সেচ সঙ্কটও সৃষ্টি হয়নি। দু-এক জায়গায় সামান্য সমস্যা হলেও কৃষি বিভাগ থেকে পরামর্শ নিয়ে কৃষকেরা সমাধান করছেন। ইতোমধ্যে প্রায় শতভাগ ধানে শীষ বেরিয়ে চাল এসেছে। ফসলের সোনালি হাসিতে কৃষকের চোখে এখন রঙিন স্বপ্ন। হেক্টরে সাড়ে চার টন হিসেবে ১০ জেলায় আবাদকৃত জমিতে ২৫ লাখ ৮৭ হাজার ৭৭৫ টন চাল উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমান বাজার দর টনপ্রতি ৪০ হাজার টাকা হিসেবে এ চালের দাম ১০ হাজার কোটি টাকার বেশি। উন্নত বীজ ও উন্নত প্রযুক্তি সরবরাহ করে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশ অর্থনৈতিক দিক দিয়ে আরও স্বাবলম্বী হবে।
এ সরকারের আমলে বীজ, সার, কিটনাশকের প্রতুলতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাঠজুড়ে বোরো ধানের বাম্পার ফলন। কৃষকের চোখে এখন রঙিন স্বপ্ন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।