বিএনপির সৃষ্ঠ জেএমবি অবশেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা করতে চাইল, প্রবাদে আছে “পরের জন্য কুয়া কাটলে সেই কুয়াতে নিজেই পড়ে”
০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণে বাংলাদেশের জেএমবি সদস্য জড়িত থাকায় আবারো তোলপাড় শুরু হয়েছে দেশ-বিদেশে। ঐ ঘটনায় তদন্তে নামে বাংলাদেশের গোয়েন্দারাও। পাশাপাশি কলকাতা পুলিশও তদন্ত চালিয়ে নানাবিধ তথ্য উদ্ঘাটন করে। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থান থেকে জেএমবি ও হুজির বেশ কিছু নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে হিটলিস্ট উদ্ধার নিয়ে চলে আলোচনা। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজনৈতিক দলের নেতাদের হত্যার পরিকল্পনা উদ্বেগ সৃষ্টি করে। এসব তথ্য পেয়ে আতঙ্ক দেখা দেয় খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে। জঙ্গিদের গ্রেপ্তারে বিশেষ অভিযানের মধ্যেই হঠাৎ কেন জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে এর কারণ উদ্ঘাটনের চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে গোয়েন্দা সদস্যরা তথ্য পেয়েছেন, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা ও ১৭ জন প্রবাসী ব্যবসায়ীর ইন্ধনে বাংলাদেশে জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে। এমনকি তারা অর্থ দিয়েও নানাভাবে সহায়তা করে আসছে। গত মাসের শেষ সপ্তাহে ঢাকার পার্শ্ববর্তী একটি নির্জন স্থান ও কুমিল্লা অঞ্চলে জেএমবি ও হুজির ১০ নেতা দুটি গোপন বৈঠক করেছেন। এ জন্য বিদেশ থেকে আসছে অর্থ। উলফা ও ১৭ জন প্রবাসী নানাভাবে তাদের সহায়তা করছেন। আর্থিক বিষয় নিয়ে তাদের কোন দুশ্চিন্তা নেই। সহায়তাকারী প্রবাসীরা দক্ষিণ আফ্রিকা, লন্ডন, মিসর, সৌদি আরব, সুইজারল্যান্ড, পাকিস্তান ও ভারতে অবস্থান করছেন। মাওলানা সায়েম মাহফুজের সঙ্গে উলফা নেতা দাউদ ইব্রাহিমের সার্বক্ষণিক যোগাযোগ থাকে। তাঁদের নির্দেশনায় জেএমবিরা কাজ করছে। জেএমবি ও হুজিকে শক্তিশালী করতে যে ১৭ প্রবাসী অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাঁদের মধ্যে ১০ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন লন্ডনপ্রবাসী মোস্তফা বিন ফয়সল, দক্ষিণ আফ্রিকার রাতুল বিশ্বাস, পাকিস্তানের জুবায়ের লস্কর, মাওলানা বাশার আহম্মেদ, ভারতের মাওলানা ইমরান হোসাইন, সৌদি আরবের সিকান্দার চৌধুরী, মিসরের দেলোয়ার হোসেন, মাওলানা ওয়াত ল্যান্ডের গোলাম মোস্তফা ও খন্দকার মারুফ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?
বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুন