স্বাস্থ্যসম্মত, ধোঁয়াবিহীন রান্নাঘর তৈরিতে ৩ কোটি চুলা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২০৩০ সালের মধ্যে ধোঁয়াবিহীন হবে দেশের সকল রান্নাঘর। এজন্য তিন কোটি উন্নত চুলা সরবরাহের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এজন্য গ্লোবাল এ্যালায়েন্স ফর ক্লিন কুকস্টোভ’র (জিএসিসি) নামের একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে সরকার। প্রচলিত চুলার নির্গত ধোঁয়ার কারণে প্রতিবছর ৫০ হাজার নারী শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব বিবেচনায় এই অবস্থার পরিবর্তন ঘটানো জরুরী। ধোঁয়াবিহীন উন্নত চুলার ব্যবহার বাড়াতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করা জরুরী। ধোঁয়ার ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে অবহিত করার উদ্যোগ নেয়া হবে। ২০২১ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুত পৌঁছে যাবে। উন্নত আধুনিক চুলার ব্যবহার বাড়বে। কাঠের ব্যবহার কমে যাবে। তবে কিছু দুর্গম এলাকা রয়েছে যেখানে সৌর বিদ্যুত ও উন্নত চুলার ব্যবহারের মাধ্যমে জ্বালানি সমস্যার সমাধান করা হবে। এই সমঝোতার অন্যতম লক্ষ্য বিদ্যমান চুলা ও জ্বালানির কার্যক্ষমতা বৃদ্ধি, কার্যক্রমের এলাকা চিহ্নিত করণ,কার্যক্ষমতা বৃদ্ধি ও গৃহস্থলে ধোঁয়া নিঃসরণ হ্রাস করে গৃহস্থ জ্বালানির প্লাটফর্ম স্থাপন করা। এর আওতায় অগ্রাধিকার দেয়া হবে উন্নত চুল্লির সরবরাহ নিশ্চিত করা, চাহিদা বৃদ্ধি এবং এ জন্য উপযুক্ত পরিবেশ তৈরি। সরকারের এ পদক্ষেপের ফলে একদিকে যেমন স্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করবে অন্যদিকে জ্বালানী সাশ্রয় হবে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?
আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন
কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন
রঠার মুসলিম বিদ্বেষ

রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।