বিএনপির দ্বিমুখী নীতি
০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিটি নির্বাচনে অংশগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিলেও বিএনপির ভেতরে কার্যত হ-য-ব-র-ল অবস্থা। অবস্থা এমনতর যে, মৌখিক দায়িত্ব পালন করছেন বিএনপির নীতিনির্ধারকের, কিন্তু কাগুজে গুরুত্বপূর্ণ পদধারণ করছেন আওয়ামী লীগের। বিএনপির কথিত এমন কর্মকর্তারা অবলিলায় প্রকাশ্যে ঘোষণাও দেন তিনি বিএনপির কেউ নন। বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা মনে করেন, বাস্তবতার আলোকে নিষ্ক্রিয়, সুবিধাবাদী ও মুনাফেক নেতাকর্মী ও কর্মকর্তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার পুরনো দাবিকেই নতুন করে সামনে এনেছে। শরিক দল জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেন, এভাবে আন্দোলন হয় না। যে সরকার অবৈধ, সে সরকারের অধীনেই নির্বাচন- বিষয়টিতে সাধারণ মানুষ মনে হয় ভালোভাবে নেবে না। কল্যাণ পার্টির মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আন্দোলন-নির্বাচন এক সঙ্গে হতে পারে না। দলটিতে আর্দশের চর্চা করতে হবে। চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, লোহা পুড়ে লাল হলেই আঘাতে প্রসারিত হয় এখানে বিএনপির ভুল আছে, কর্মসূচির মাধ্যমে ত্যাগী নেতাকর্মীর মূল্যায়ন না করার ফলেই আজ এমন অবস্থা হয়েছে। বিষয়টি এখন ভাবতে হবে। দীর্ঘ আন্দোলন থেকে বের হয়ে কার্যকরী এবং নতুন কৌশল গ্রহণ করা উচিত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন