প্রয়োজনীয় জনবল নিয়োগ, সশস্ত্র নিরাপত্তা ও তদন্তের ক্ষমতায়নসহ ঢেলে সাজানো হচ্ছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। হযরত শাহজালালসহ দেশব্যাপী চোরাচালান নিয়ন্ত্রণে মূল ভূমিকা পালনকারী এ সংস্থাকে আরও আধুনিকায়ন ও প্রযুক্তিগত সুযোগ-সুবিধা দিতে সরকারের এ পদক্ষেপ। ভারতের ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টিলিজেন্স (ডিআরআই) এর আদলে একটি অত্যাধুনিক প্রযুক্তি ও উচ্চক্ষমতাসম্পন্ন গোয়েন্দা সংস্থা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে গত দু’বছরে শুল্ক গোয়েন্দা ইউনিট অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনা আটক করে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতেই, এ পর্যন্ত প্রায় এক হাজার কেজি সোনা আটক করেছে এ সংস্থা। গত দু’বছরে শুল্ক গোয়েন্দা সংস্থা যে পরিমাণ সোনা আটক করেছে, গত চার দশকেও সেটা হয়নি। একের পর এক বড় বড় চালান ধরায় রীতিমতো চোরাচালানীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। প্রভাবশালীদের সব ধরনের প্রভাব ও তদবির উপেক্ষা করে শুল্ক গোয়েন্দার বর্তমান মহাপরিচালক চোরাচালানের ভীত কাঁপিয়ে দেন। সম্প্রতি প্রভাবশালী দুজন গড ফাদার ধরার পর চোরাচালানীরা দিশেহারা হয়ে শাহজালাল বিমানবন্দর দিয়ে সোনার চালান আনাই বন্ধ করে দেয়। আপাত দৃষ্টিতে বড় বড় চালান আনা অনেকটাই বন্ধ রয়েছে। শুল্ক গোয়েন্দা ইউনিটটি এখন আর শুধু চোরাচালান নিয়ে কাজ করছে না। এর পাশাপাশি ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়ার ঘটনা, পরিবেশ জনস্বাস্থ্যের প্রতি হুমকিস্বরূপ পণ্য আমদানি নজরদারি, ভেজাল পণ্যের ব্যবসা ও মিথ্যা ঘোষণায় বিদেশী পণ্যের অবাধ আমদানি নিয়ন্ত্রণেও কার্যকর দায়িত্ব পালন করছে। এই সংস্থাটিকে আধুনিকায়ন করা হলে একদিকে যেমন চোরাচালান নিয়ন্ত্রনে আসবে তেমনি শুল্ক আয় আরও বেড়ে যাবে, দেশের অর্থনীতি আরও মজবুত হবে।
চোরাচালান রোধে শুল্ক গোয়েন্দা সংস্থাকে আধুনিক করার সিদ্ধান্ত সরকারের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।