শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, এমন সত্য সারা বিশ্বে যুগ যুগ ধরে অনুধাবিত হয়ে আসলেও, এই দেশে সেই সত্যটি তার মর্যাদা ও উপযুক্ত জায়গা পায়নি। একটি বিষয় জাতির জীবনে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। বিশেষত শিক্ষার্থীদের জীবনে, তা হলো স্কুল ফাইনাল, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ও লেবেল, এ লেবেল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় নির্ধারিত সময়ে, নিরাপদ পরিবেশে, দুশ্চিন্তামুক্ত হয়ে অংশগ্রহণ না করতে পারা। প্রতিবছর ঐ সময়ে রাজনৈতিক দ্বন্দ্ব, বিবাদ, হিংসা, বিদ্বেষ, লোভ লালসা এতটাই চরমে ওঠে যে, অপরাজনীতির এই ধারালো আঘাতের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবন পাড়ি দিতে হয়। হরতাল, অবরোধ, ভাংচুর, পেট্রোলবোমা, ককটেল ছোঁড়ার মতন রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। জাতির সবচাইতে বড় ট্রাজেডি হলো, বুদ্ধিওয়ালা গোষ্ঠীর রাজনৈতিক বিভাজন। দেশের প্রতিষ্ঠিত সুশীল সমাজ, যাদের অনেকেই রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা প্রাপ্তির দুর্নিবার ঘোরে, মোহে বুদ। স্বার্থ হারাবার ভয়ে তারা নিরপেক্ষ হন না। এমনকি দেশের অস্তিত্ব বিপন্নতার প্রশ্নেও। অপরাজনীতির ছোবলে ২০১৫ সালের ৫ জানুয়ারী থেকে দেশের শিক্ষাবর্ষ শুরু হতে যে প্রতিবন্ধকতা, বাধা এবং সেইসাথে বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত না হতে পারার যে বিষয়, তাতে আমরা দেখি না যে, দু’একজন ব্যতিক্রম ছাড়া আমাদের বুদ্ধিওয়ালাদের ঘুম হারাম হয়েছে। বর্তমানে বিরোধীদলের কাছে এদেশের কোন ভবিষ্যত নেই? পরিশেষে বলবো, অপরাজনীতির ছোবল থেকে শিক্ষাকে রক্ষা করতে হবে। সুতরাং সরকারের সকল উন্নয়নমূলক কাজে আমাদের সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।