ভারতের গ্যাস গ্রিড নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গোটা পূর্ব ভারত জুড়ে যে গ্যাস গ্রিড নেটওয়ার্ক গড়ে তোলার ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাতে প্রতিবেশী বাংলাদেশও সক্রিয়ভাবে যুক্ত হয়ে তাদের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে চাইছে। মিয়ানমার থেকে ভারতে গ্যাস সরবরাহ শুরু হলে বাংলাদেশেও যাতে তার একটা অংশ যেতে পারে, কিংবা পশ্চিমবঙ্গ উপকূলের কাছের সমুদ্রে এলএনজি টার্মিনাল গড়ে উঠলে বাংলাদেশের খুলনাও যাতে সেখান থেকে গ্যাস পেতে পারে – এই সব প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই দুদেশের মধ্যে কথাবার্তা অনেকদূর এগিয়ে গেছে। গোটা ভারতের মধ্যে শিল্পে লগ্নি আর উৎপাদনের ক্ষেত্রে দেশের পূর্বাঞ্চলই সবচেয়ে পিছিয়ে আছে আর সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সে দেশের সরকার পুরো পূর্ব ভারত ব্যাপী একটি গ্যাস-গ্রিড গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। মি মোদী যখন দিল্লিতে একটি এনার্জি কনফারেন্সে এই ঘোষণা করছেন, তখন সেই মঞ্চে একমাত্র বিদেশি প্রতিনিধি ছিলেন বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মি হামিদ সেই সফরেই ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দুদেশের জ্বালানি-সহযোগিতা নিয়ে দীর্ঘ বৈঠক করেন, তাঁর কথা হয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও। বলতে পারেন আমরাও এই গ্যাস-গ্রিডে আসতে চাই। যেমন ধরুন, ভবিষ্যতে মিয়ানমার থেকে ভারতে যদি গ্যাস সরবরাহ করা হয় বাংলাদেশও তার একটা শেয়ার নিতে পারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন