ভোজ্য তেলের চাহিদা মিটাতে পতিত জমিতে সূর্যমুখীর সফল চাষ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পাথরঘাটায় রবি মৌসুমে যে জমি এতদিন পতিত থাকত, সে মাঠ এখন ভরা সূর্যমুখী ফুলে। এবছর সেখান থেকে ২০৯ টনের বেশি তেল উত্পাদন সম্ভব। ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডর পরবর্তী সময় থেকে সরকার এবং ব্র্যাকসহ বিভিন্ন সংস্থা উন্নতজাত ও আধুনিক কলাকৌশলের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করে কৃষির প্রতি মনোযোগী করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এর ফলে পাথরঘাটায় এখন এক ফসলির স্থলে তিন ফসলী হিসেবে জমি চাষ করছে কৃষকরা। সিডর পরবর্তী প্রতি বছর বিশেষ করে সূর্যমুখী ও ভুট্টার চাষ করে এ এলাকার কৃষকরা বেশ লাভবান হচ্ছে। এবছর আবহাওয়া কৃষকদের অনুকূলে থাকায় ৩৩২ একর জমিতে ৯ হাজার ৯৬০ মণ সূর্যমুখী ঘরে তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বর্তমান বাজার মূল্য ১ কোটি ৭৯ লাখ ২৮ হাজার টাকা। যা থেকে প্রায় ১৮০ টনের বেশি তেল উত্পাদন করা সম্ভব হবে। সূর্যমুখী থেকে যে তেল আসে তা একেবারেই ভেজালমুক্ত। সূর্যমুখীর খাঁটি তেলকে গুরুত্ব দিয়ে সরকারিভাবে সূর্যমুখী চাষে চাষিদের উদ্বুদ্ধ করতে কাজ করছে কৃষি বিভাগ। এর ফলে এলাকার সূর্যমুখীর চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, চাষিরা লাভবান হচ্ছে। কৃষি কর্মকর্তা থেকে শুরু করে সকল সেক্টর যদি আন্তরিকতার সাথে কৃষি এবং কৃষকদের প্রতি মনোযোগী হয় তাহলে শুধু সূর্যমুখী কেন কৃষি ক্ষেত্রে ব্যাপক বিপ্লব ঘটবে বাংলাদেশে। সূর্যমুখীর এই সফল চাষে এক দিকে যেমন ভোজ্য তেলের চাহিদা পূরণ হবে তেমনি কৃষক অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হবে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।