somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের প্রথম পরিবেশ বান্ধব নিট পোশাক কারখানা!

১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ দশমিক ৫০ একর জমির ওপরে গড়ে ওঠা কারখানাটি হতে যাচ্ছে দেশের তো বটেই, বিশ্বের প্রথম পরিবেশবান্ধব নিট পোশাক কারখানা। আমেরিকার ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব কারখানার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ হচ্ছে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে একটি প্রকল্পকে নির্মাণ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত সর্বোচ্চ মান রক্ষা করেত হয়। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো করা কারখানাকে দেওয়া হয় প্লাটিনাম মর্যাদা। প্লামি ফ্যাশনস কর্তৃপক্ষের দাবি, ইউএসজিবিসির নিয়মকানুন শুরু থেকেই মেনে চলছে প্লামি ফ্যাশনস। নকশা থেকে শুরু করে নির্মাণসামগ্রী ব্যবহারের সবকিছুই তাদের নির্দেশনায় হয়েছে। চলতি মাসের ইউএসজিবিসি প্রতিনিধিদের পরিদর্শনের শেষেই সনদটি পাওয়া যাবে। এখন পর্যন্ত প্লাটিনাম সনদ পাওয়া দেশের একমাত্র পোশাক কারখানা ঈশ্বরদী ইপিজেডের ভিনটেজ ডেনিম স্টুডিও। এটি মূলত ডেনিম প্রস্তুতকারক হওয়ায় নিট পোশাকে এটাই হবে প্রথম পরিবেশবান্ধব কারখানা। তবে দেশের পোশাকশিল্পের হিসাবে এটি দ্বিতীয়। ফজলুল হক আরও বলেন, লিড প্লাটিনাম অনেক শর্তের মধ্যে একটি হচ্ছে যেখানে কারখানা হবে তার ৫০০ বর্গমিটারের মধ্যে শ্রমিকদের বাসস্থান, স্কুল, বাজার, বাস বা ট্যােম্পা স্ট্যান্ড থাকতে হবে। কারণ দূরে হলেই শ্রমিকদের কারখানায় আসতে গাড়ির প্রয়োজন হবে। এতে জ্বালানি খরচের পাশাপাশি কার্বন নিঃসরণ হবে। সেই বিচারে এই কারখানা আশপাশে সবই আছে। এদিকে কারখানায় বসানো হয়েছে সর্বশেষ প্রযুক্তির সেলাই মেশিন, যা বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার পাশাপাশি ধুলাবালি শোষণ করে নেবে আপনাআপনি। উৎপাদনের জন্য যন্ত্রপাতি এমনভাবে আয়োজন করা হয়েছে যে, পোশাক তৈরি থেকে শুরু করে সব প্রক্রিয়া শেষ করে সেখানেই মোড়কজাত হয়ে যাবে। গত বছরের এপ্রিলে শুরু হওয়ার পর সব অবকাঠামো নির্মাণ শেষ। বর্তমানে চলছে সাজসজ্জার কাজ। মূল কারখানা ভবনের সামনে রোপণ করা হয়েছে দেশিয় গাছ। সব মিলিয়ে কারখানার চত্বরে আছে ৫২ শতাংশ খোলা জায়গা। এই কারখানাটি নির্মাণে বিনিয়োগ করা হয়েছে ৬০ কোটি বিশ্বের পোশাকশিল্পে এখন পর্যন্ত তিনটি কারখানা লিড সনদের প্লাটিনাম মর্যাদা পেয়েছে। এর দুটি শ্রীলঙ্কায়, অপরটি ভিনটেজ ডেনিম। নতুন যোগ হচ্ছে প্লামি ফ্যাশনস। এই তথ্য দিয়ে ফজলুল হক বললেন, ‘আমরা চাই দেশে এ ধরনের আরও ৫০–১০০টি পরিবেশবান্ধব কারখানা হোক। সেটি নিজেদের অর্থায়নেই করার মতো অনেক উদ্যোক্তা আছেন। তাহলেই এ শিল্পের নেতিবাচক ভাবমূর্তি দূর হবে।’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×