গোটা দেশবাসীর কাছেই তিন সিটি করপোরেশনের নির্বাচন অনেক গুরুত্ববহ। প্রতিন্দ্বন্দ্বী প্রার্থীরা ঠিকমতো প্রচারণা চালাতে পেরেছেন কি না; প্রার্থী ও সমর্থকরা নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে পরিপালন করেছেন কি না; ভোটে কালো টাকা ও পেশিশক্তির প্রয়োগ ঘটেছে কি না; জালভোট বা ব্যালটবাক্স ছিনতাইয়ের মতো কোনো ঘটনা ঘটেছে কি না; ভোটকেন্দ্রের নির্বিঘ্ন এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়েছে কি না এবং সর্বোপরি ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা এই ব্যাপারে ইসি সকল ধররনের প্রস্তুতি গ্রহন করেছেন। নির্বাচন কমিশন এ বিষয়ে কোন প্রকার শিথিলতা প্রদর্শন করবে বলে আমার মনে হয় না। কারণ এর প্রভাবে নির্বাচনে যত নেতিবাচক ঘটনা ঘটে থাকে, তার সবই ঘটতে পারে এবং সেটা হবে সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি। তাছাড়া এই তিন সিটি নির্বাচনের কারণেই গত তিন মাস ধরে চলা অরাজক পরিস্থিতির আপাত অবসান ঘটাতে পেরেছে সরকার। সরকারি দল কিছুতেই চাইবে না, আবারো দেশজুড়ে অরাজক পরিস্থিতি ফিরে আসুক। আমাদের নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং যথেষ্ট শক্তিশালীও বটে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের কারণে বিশ্বজুড়েই ভারতের নির্বাচন কমিশনের আলাদা সুনাম আছে। তারা এই সুনাম অর্জন করেছে, তাদের প্রাপ্ত ক্ষমতার যথাযথ প্রয়োগ ঘটিয়ে। আমি মনে করি, ভারতের নির্বাচন কমিশনের চেয়েও আমাদের নির্বাচন কমিশন বেশি ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান। কারণ, ভারতের নির্বাচন কমিশনের বিধি প্রণয়নের ক্ষমতা নেই, যা আমাদের নির্বাচন কমিশনের আছে। এই সুযোগ ও ক্ষমতা কাজে লাগিয়ে নির্বাচন কমিশন সব ধরনের নির্বাচনই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করবে বলেই আমি মনে করি।
কলুষমুক্ত রাখতে নির্বাচন কমিশন তার ক্ষমতার যথাযথ প্রয়োগ ঘটিয়ে জনগণের আস্থা অর্জনের সুবর্ণ সুযোগের হাতছানি ২৮ এপ্রিলের নির্বাচন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।