পরিবেশ দুষনকারী, এলাকায় গণউপদ্রবকারী, লুটেরা ও ভণ্ড তাবিথ আউয়ালকে ঢাকাবাসী ভোট দিবেন কেনো?
২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তাবিথ আউয়াল ঢাকার খিলক্ষেতে মোহাম্মদী গার্মেন্টসের কয়েকটি বিশাল কারখানা আছে। এগুলে খিলক্ষেতের সবচাইতে বড় গার্মেন্টস। সেখানে আগে ডোবা ছিলো, বাচ্চারা সেই ডোবাতে একসময় সাতার কাটত, মাছও পাওয়া যেতো। ডোবাগুলি ভরাট করে তাবিথ আউয়াল গার্মেন্ট কারখানা বানিয়ে ব্যবসা করছেন। গার্মেন্টস প্রতিষ্ঠার ৩ যুগ আগে থেকে এখানে জনবসতি ছিল। এই ঘনবসতি এলাকায় জলাশয় বন্ধ করে তাবিথ আউয়াল গার্মেন্ট কারখানা বানিয়েছেন, যেখানে রেসিডেন্সিয়াল এলাকায় মিল ফ্যাক্টরি বানানো টোটালি নিষিদ্ধ। এ্রই বড় বড় গার্মেন্টস করাখানার বিশাল বয়লারগুলি প্রচন্ড শব্দ দুষন করছে, এলাকার হিউমিডিটি বাড়িয়ে দিচ্ছে। এতে আবাসিক মানুষের জীবন যাপন বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। এছাড়া ঐ গার্মেন্টগুলি থেকে ডাইং এর বর্জ সরাসরি যাচ্ছে ড্রেন ও ডোবা নালায়। আশেপাশের ডোবাগুলিতে যেখানে মাছ চাষ হত, এখন সেই ডোবাতে তাবিথ ফেলছে কারখানার বিষাক্ত বর্জ। এতে ডোবাগুলি টোটালি মাছ শূণ্য হয়ে গেছে। তাবিথের গার্মেন্টসে ৩টা মনস্টার জেনারেটর চলে, যার গরম বাতাসের নল রাস্তার উপর তাক করা। এর প্রচন্ড গরম সরাসরি এসে লাগে আশেপাশের থচারীরাও এর ভাগ পায়। জেনারেটরগুলির প্রচন্ড শব্দে আশেপাশের বাড়ীতে লোকজন বসবাস করতে পারছে না। তাবিথ সাহেব কি জানেন, তার গার্মেন্টসের বড় বড় কন্টেইনারগুলি ট্রাক যখন মাল নিয়ে যায় ও রাখতে আসে, তখন মোটামুটি পুরো খিলক্ষেত এলাকাজুড়ে প্রচন্ড জ্যাম লাগে? কারন খিলক্ষেত থেকে বেরোনোর রাস্তা একটাই। সিটির আইনে আছে ঢাকা শহরে রাত ১০টার আগে কোন ট্রাক ঢুকতে পারবেনা, সেখানে তাবিথ আউয়াল তার ক্ষমতা খাটিয়ে তার গার্মেন্টসের লরি আর ট্রাকে সারাদিন জ্যাম তৈরী করে রাখেন। ঢাকা শহরের বাসিন্দাদের গণউপদ্রব সৃষ্টি করে ব্যবসা করার লুটেরা ব্যক্তির নাম তাবিথ আউয়াল। তো, এই তাবিথ্যা ঢাকা নগরবাসীর কাছে ভোট চাইছে। সে প্রতিশ্রুতি দিচ্ছে, নাগরিক সমস্যা সমাধান করবেন। তো, তাবিথ কি তার গার্মেন্টসগুলি রেসিডেন্সিয়াল এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিবেন? জেনারেটরগুলো কি অফ করবেন? তার বয়লার বন্ধ করবেন? জনবসতি এলাকায় ফ্যাক্টরির ডাইং বর্জ ফেলা বন্ধ করবেন? কনটেইনার লরি দিয়ে এলাকায় জ্যাম সৃষ্টি করবেন না? নাকি ক্ষমতা খাটিয়ে আরো গার্মেন্টস বানাবেন? তাহলে এই ভণ্ডকে আর ঢাকাবাসী ভোট দিবেন কেনো?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন