somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়ার একটি অংশ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মাঠে নেমেছে

০১ লা মে, ২০১৫ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের মিডিয়ার একটি অংশ বিএনপির উইথড্রো করার চেষ্টাকে জায়েজ করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মাঠে নেমেছে। আরেকটি অংশ শুধুমাত্র তাদের দর্শক বা পাঠক বাড়ানোর চেষ্টা করছে। কারণ, তাদের মাথার ভেতর এখনও ধারণা নেগেটিভ একমাত্র নিউজ। পৃথিবীতে নিউজের ধারণা যে অনেক বদলে গেছে তা তারা জানেন না। এগুলো প্রচার করাই মিডিয়ার কাজ। কারণ, গণতন্ত্র কোন দেশে একদিনে গড়ে ওঠে না। ধীরে ধীরে গড়ে ওঠে। মিডিয়া গণতন্ত্র বিকাশে সাহায্য করবেই। কিন্তু কোন স্থানীয় সরকার নির্বাচনে ২৭০০ কেন্দ্রের ভেতর ৫৫টিতে গোলযোগ হলে কেউ কি বলতে পারে ‘হারল গণতন্ত্র’? আওয়ামী লীগের সবকিছুতে বিরোধিতা করা ও জামায়াত-বিএনপিকে সমর্থন করা। এর মূল কারণ পুঁজি। দেশী ও বিদেশী পুঁজি। এই পুঁজিই কিন্তু এদেশের তথাকথিত সুশীল সমাজকে কিনে ফেলেছে। আর সুশীল সমাজের কারণে মাঝে মাঝে বিভ্রান্ত হন এখানে অবস্থানরত বিদেশী কূটনীতিকরা। তবে এবারের সিটি নির্বাচনে অবশ্য ভিন্ন চিত্র দেখা গেছে। আমেরিকান রাষ্ট্রদূত বার্নিকাটের বক্তব্য নিয়ে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। তিনি তাঁর দেশের বাস্তবতায়, তাদের গণতান্ত্রিক অভিজ্ঞতা থেকেই সঠিক বলেছেন। কারণ একদিকে তিনি এই নির্বাচনের প্রশংসা করেছেন, বিএনপির নির্বাচন বর্জনকে দুঃখজনক বলেছেন, নির্বাচনের সুযোগে ড. এমাজউদ্দীন আহমদ ও শওকত মাহমুদ মিলে খালেদাকে কিছুটা অক্সিজেন দিয়েছেন ঠিকই। তবে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে বের করতে পারেননি। ড. এমাজউদ্দীনও রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে জানেন, খালেদা যেখানে চলে গেছেন তাতে তাঁকে আর বের করা সম্ভব নয়। খালেদাও কিন্তু তাঁর ভবিষ্যত বুঝতে পেরেছেন ঢাকার রাজপথে বের হয়ে। কারণ, বাঙালী তার শৌর্যের ঐতিহ্য লাঠি দিয়েই খালেদাকে জানিয়ে দিয়েছেন, কিভাবে তাঁকে প্রতিরোধ করা হবে। তাদের হাতের লাঠিই আগামী তিন বছর নয় মাস ঢাকা শহরকে তথাকথিত আন্দোলন ও নরহত্যা থেকে নিরাপদ রাখবে। এ কারণে আগামী দিনের স্বস্তি নষ্ট হবে এমন উদ্বিগ্ন হবার কোন কারণ নাগরিকদের নেই। এই প্রথম কোন নির্বাচন কমিশন সুজনসহ বেশ কিছু দুর্বৃত্ত সংগঠনকে নির্বাচনী পর্যবেক্ষক তালিকা থেকে বাদ দিয়েছে। গণতন্ত্রের অভিযাত্রায় এই ছদ্মবেশী জামায়াত সমর্থকরা বাদ পড়া অবশ্যই গণতন্ত্রের জন্য অগ্রগতি। দেশে সত্য ও মিথ্যেকে গুলিয়ে এক করতে দীর্ঘদিন ধরে এরা যে ভূমিকা রেখে আসছে তা সত্যিই জঘন্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×