somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ দীর্ঘ ২ কিলোমিটার ক্যাবল কার আমার প্রিয় বাংলাদেশে - অপরুপ সৌন্দর্যময় আমার দেশ না দেখে কেন আমরা বিদেশে ঘুরতে যাবো?

০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের এক মাত্র এবং বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ ২ কিলোমিটার দীর্ঘ ক্যাবল কার তৈরী হয়েছে চট্রগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা বন বিটের সবুজ বনানী ঘিরে, আমরা অনেকেই তা জানিনা। এখানে একই সাথে স্থাপিত হয়েছে দেশের এক মাত্র পাখিশালা এবং বিনোদন কেন্দ্র যার নাম শেখ রাসেল অ্যাভিয়ারি এন্ড রিক্রিয়েশন পার্ক । প্রাকৃতিক এবং বন্য প্রাণী সংরক্ষন, গবেষণা এবং বিনোদন এই বিষয় সমূহ মাথায় রেখে রাঙ্গুনিয়া উপজেলার বিস্তৃত পাহাড় রাশিকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে এই অ্যাভিয়ারি এন্ড রিক্রিয়েশন পার্ক। পার্কটি আয়তনে এশিয়ার বৃহৎ পাখি সংগ্রহশালা হিসেবে বিবেচিত হচ্ছে। পার্কটিতে আছে নান্দনিক কৃত্রিম লেক যেখানে পাখিরা বিচরণ করছে প্রাকৃতিক আবহে । এই আধুনিক পার্কে প্রথম এক মাস প্রবেশ এবং ক্যাবল কারে ভ্রমণ সম্পূর্ণ ফ্রি। প্রকৃতি এবং পাখিদের জীব বৈচিত্র্য বিষয়ে মানুষকে সচেতন করতে এই ফ্রি প্রবেশের সুবিধা প্রদান করা হয়েছে। এত বিশাল বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় তৈরিকৃত এই পার্ক পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর মাত্র ২টি দেশে রয়েছে।এখানে তৈরি করা দীর্ঘ ২ কিলোমিটার লম্বা ক্যাবল কার এশিয়াতে সর্ববৃহৎ।

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত আছে আমাদের । তাছাড়াও গাজীপুর সাফারী পার্ক, কাপ্তাই লেক, পাহাড়ি রাঙ্গামাটি, নীলগিরীর বান্দরবন, সুন্দরবন, সেন্টমার্টিন ও খাগড়াছড়ির সাজেক কি নাই এ দেশে? এসব সুন্দর স্থান পৃথিবীতে খুব বিরল। এ তথ্য প্রিয় স্বাধীন এ বাংলাদেশে আমরা ক'জনই বা জানি এবং কজনই বা এসমস্ত দর্শনীয় স্থান ঘুরতে যাই। এতোসুন্দর দেশে আমরা না ঘুরে প্রচুর অর্থ খরচ করে বিদেশে ঘুরতে যাই । আসুন আমরা সকলেই ৩০ লক্ষ শহীদের এই বাংলাদেশকে দেখি এবং জানি ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×