২৮ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে ইস্যু বানানোর চেষ্টা করেছিলেন তারা। কিন্তু হালে পানি পেলো না। এই নির্বাচন নিয়ে দেশে এখনও আলোচনার ঝড় বইছে। পত্র-পত্রিকায় এখনও লেখালেখি চলছে। টেলিভিশন চ্যানেলগুলোতে হচ্ছে প্রাণবন্ত আলোচনা। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন বর্জন করে শত সহিংসতার ঘটনা ঘটিয়ে তা প্রতিরোধে ব্যর্থ সেই নেত্রী দলীয়ভাবে না হলেও দলটির সমর্থিত প্রার্থীদের দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ দেশের মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসতে শুরু করে। এ বছর ৫ জানুয়ারি থেকে তিন মাসাধিককাল ধরে দেশে বাস-ট্রাক ও লঞ্চে পেট্রোলবোমা মারায় উৎসাহিত করে যেভাবে খেটে খাওয়া গরিব-নিরীহ-নিরপরাধ মানুষকে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়েছে তাতে বিরতি টেনে তাদের নেত্রীর নেতৃত্বে বিএনপি নির্বাচনে আসায় মানুষ দলটির রাজনীতিতে একটা ইতিবাচক ইঙ্গিত লক্ষ্য করে আশান্বিত হয়েছিল। প্রশান্তি পেয়েছিল কারণ, একদল পারিষদ নিয়ে দীর্ঘ তিন মাস নিজে দলীয় অফিসের মধ্যে শুয়ে-বসে কাটিয়েছেন। তার নির্দেশে পরিচালিত আন্দোলনে পেট্রোলবোমা মেরে আগুনে পুড়িয়ে দেড় শ’ সাধারণ মানুষকে হত্যা করা করা হয়েছে। হাজারদেড়েক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আগুন পোড়ানো হয়েছে, ভাংচুর করা হয়েছে হাজার হাজার গাড়ি। আর ষড়যন্ত্রের অংশ হিসেবেই নিজেকে গুলশানে দলের কার্যালয়ে অবরুদ্ধ রেখে তিনি শেষ পর্যন্ত গুলশানের বাসায় ফিরে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। সিটি কর্পোরেশন নির্বাচন দলীয়ভাবে না হলেও এটা যে দলের নির্বাচনী প্রতীক ব্যবহার ব্যতীত পুরোপুরি দলীয় ছত্রছায়াই হয়ে থাকে তা আর বলার অপেক্ষা রাখে না। তাদের সমর্থিত প্রার্থীদের পক্ষে ঢাকায় নির্বাচনী প্রচারে নেমে তাদের জন্য তিনি উদাত্ত্ব কণ্ঠে ভোটও চেয়েছিলেন। মনে হয়েছিল খুব আগ্রহভরে আন্তরিকভাবেই তিনি কাজটি করছিলেন। কিন্ত আসলে তা যে ছিল লোক দেখানো মাত্র পরে তা পানির মতো পরিষ্কার হয়ে যায়। নেত্রী অনেক স্বপ্ন দেখলেও এটা যে দিবাস্বপ্নের মতোই হয়ে যাবে তা বোধ হয় তিনি বুঝে উঠতে পারেননি।
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।