একজন বিএনপি কর্মীও পাওয়া যাবে না, যে বলবে খালেদা ব্যর্থ প্রধানমন্ত্রী ছিলেন বা তার দুই পুত্র দুর্নীতি পরায়ণ ও দেশের অর্থ বিদেশে পাচার করেছে। পক্ষান্তরে দশজন আওয়ামী লীগ কর্মী এক জায়গায় বসলে প্রথম থেকে শেষ পর্যন্ত দলীয় সরকার বা কোন নেতার ব্যর্থতা, অনিয়মের ওপর আলোচনা করবে। বিএনপি যেভাবে একটি মিথ্যারও হুইসপার ক্যাম্পেইন করতে পারে, আওয়ামী লীগ তার এক শতাংশও পারে না। হুইসপার ক্যাম্পেইন জানেই না, যা করে ঢাকঢোল পিটিয়ে করে। আজকের কলামটি শেষ করতে চাই মিডিয়া সম্পর্কে সংক্ষেপে দু’একটি কথা বলে। দু-একটি মিডিয়া এবারও অতীতের মতো আওয়ামী লীগের বিরুদ্ধে ভূমিকা পালন করেছে। সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশের প্রভাবশালী পত্রিকা প্রথম আলোর শিরোনাম ছিল ‘জিতল আওয়ামী লীগ, হারল গণতন্ত্র।’ প্রধান ইংরেজী ডেইলি স্টার শিরোনাম করেছে ‘Polls bubble bursts’ এসব বলে তারা যা বোঝাতে চেয়েছে তা হলো নির্বাচনটি সুষ্ঠু হয়নি এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারটি বুদ্বুদের মতো ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়া হয়েছে। বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে, তাদের এজেন্ট ঢুকতে দেয়া হয়নি, ঢুকলেও তাড়িয়ে দেয়া হয়েছে। এ যদি সত্য হবে তবে এসব মিডিয়া কয়টি তথ্য তুলে ধরতে পেরেছে? পারেনি। আসলে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ২ হাজার ৭০০ ভোটকেন্দ্রে ১০ হাজার পোলিং এজেন্ট দেয়ার মতো সাংগঠনিক শক্তি বিএনপির আছে বলে মনে হয় না। যে ক’জন আছে বা পোলিং এজেন্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, তারাও বেশির ভাগই শিবিরের সঙ্গে পেট্রোলবোমা মারার দায়ে অভিযুক্ত বা প্রকাশ্যে এলে অভিযুক্ত হতে পারে। তাই তারা কেন্দ্রে যায়নি। বস্তুত জিতেছে গণতন্ত্র, হেরেছে পেট্রোলবোমার রাজনীতি। ‘জিতল আওয়ামী লীগ, হারল গণতন্ত্র’- এ কথা যে ৫৫ শতাংশ ভোটার আওয়ামী লীগ প্রার্থীদের ভোট দিয়েছে তাদের প্রতি অবমাননা নয় কি?
প্রসঙ্গঃ সিটি নির্বাচন, জিতেছে গণতন্ত্র, হেরেছে পেট্রোলবোমার রাজনীতি (শেষ পর্ব)
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।