somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নত বিশ্বের আদলে জঙ্গী তৎপরতা ও সন্ত্রাসী কর্মকান্ড দমনে গঠিত হচ্ছে ‘কাউন্টার টেররিজম ইউনিট’

২০ শে মে, ২০১৫ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব দ্রুতই গঠন করা হচ্ছে জঙ্গীবাদ দমনে চৌকস বাহিনী নিয়ে ‘কাউন্টার টেররিজম ইউনিট’। আমেরিকাসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত এন্টি টেররিজম সংস্থার আদলে এই ধরনের সংস্থা গঠন করার জন্য প্রস্তাব করা হয়েছে। এর উদ্দেশ্য জঙ্গী তৎপরতা ও সন্ত্রাসী কর্মকান্ড দমন। সরকারের নীতি নির্ধারক মহলে এই প্রস্তাব পেশ করেছে পুলিশ সদর দফতর। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী বর্তমানে দেশে নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর জন্য তৎপরতা চালাচ্ছে। বিশ্বব্যাপী বর্তমানে জঙ্গী তৎপরতা এবং সন্ত্রাসী কর্মকান্ড একটি বহুল আলোচিত সমস্যা হিসেবে পরিগণিত হয়েছে। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর, জেএমবি, হরকত-উল-জিহাদ, চরমপন্থী সর্বহারা গোষ্ঠী এই মুহূর্তে দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। বিশ্বায়ন ও প্রযুক্তির ব্যবহারে বর্তমানে বিশ্বব্যাপী যে ধরনের সন্ত্রাসী ও জঙ্গী কর্মকান্ড সংঘটিত হচ্ছে তাতে ঐ ধরনের অপরাধজনক কর্মকান্ড প্রতিরোধ করা জরুরী। এই জন্য আধুনিক লজিস্টিক, গোয়েন্দা সরঞ্জামসহ ন্যাশনাল পুলিশ ব্যুরো অব কাউন্টার টেররিজম ইউনিট গঠন করা ছাড়া জঙ্গী তৎপরতা, সন্ত্রাসী কর্মকান্ডের মতো ভয়াবহ অপরাধ দমন কঠিন হয়ে পড়েছে। দেশের র্যাাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব), আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন), ইউনিফর্ম পুলিশ, মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ সব ধরনের কাজ করে থাকে একত্রে। কিন্তু সংঘবদ্ধ সন্ত্রাসী এবং জঙ্গী কর্মকান্ড দমনে প্রয়োজন প্রযুক্তিনির্ভর বিশেষায়িত প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও কৌশল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারের এ পদক্ষেপে জঙ্গী তৎপরতা হ্রাস পাবে, দেশে শান্তি বিরাজ করবে এটাই সবার প্রত্যাশা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×