somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীঘ্রই ঘোষণা আসছে, সার্ক সাংস্কৃতিক রাজধানীর খাতায় নাম লিখছে বগুড়া

২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের উত্তরাঞ্চলের প্রবেশ দুয়ার বগুড়াকে শীঘ্রই সার্কের কালচারাল ক্যাপিটাল (সাংস্কৃতিক রাজধানী) ঘোষণা করা হচ্ছে। প্রস্তাবটি অনুমোদন এখন সময়ের বিষয় মাত্র। শ্রীলঙ্কায় সার্কের অঙ্গ প্রতিষ্ঠান সার্ক কালচারাল সেন্টার ২০১৬ সালের জন্য বাংলাদেশের একটি নগরীকে সার্ক কালচারাল ক্যাপিটাল (সার্ক সাংস্কৃতিক রাজধানী) ঘোষণা করবে। উল্লেখ্য, চলতি বছর (২০১৫) থেকেই শুরু হয়েছে এক বছরের জন্য সার্ক সাংস্কৃতিক রাজধানী মর্যাদার কর্মসূচী। এ বছর এই মর্যাদা পেয়েছে ৮ম সার্কভুক্ত দেশ আফগানিস্তানের ইতিহাসখ্যাত নগরী বামিয়ান। এদিকে প্রাচীন পুন্ড্রবর্ধনভুক্তির রাজধানী পুন্ড্রনগর খ্যাত মহাস্থানগড়, নওগাঁর জগদ্দল বিহার, দিনাজপুরের কান্তজীর মন্দিরসহ কয়েকটি স্থানকে ইউনেস্কোর ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয় মাঠে নেমেছে। মহাস্থানগড়সহ দেশের চারটি প্রত্নতাত্ত্বিক স্থানে পর্যটন ও অবকাশ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে আগামী বছরকে (২০১৬) পর্যটন বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। সার্ক (সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন) সাংস্কৃতিক রাজধানী ঘোষণার সঙ্গেই এক বছরের জন্য এই রাজধানী নগরী মুখরিত হয়ে থাকে সাংস্কৃতির সকল কর্মকান্ডের কার্যক্রমে। আশা করা হচ্ছে আগামী বছর বাংলাদেশের বগুড়ার মহাস্থানগড়কে সার্ক কালচারাল ক্যাপিটাল ঘোষণা করা হলে ভর বছর বগুড়ার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলা এবং সার্কের আট দেশের মিলনমেলা বসবে। সার্কের সংস্কৃতি রাজধানী নিয়ে দম ফেলার সময় পাচ্ছে না সংস্কৃতি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অধীনে সকল প্রতিষ্ঠান এখন ব্যস্ত। সব দিক বিবেচনায় আড়াই হাজার বছরের প্রাচীন নগরী বগুড়ার মহাস্থানগড়কেই বেছে নেয়া হয়েছে। এই কার্যক্রমে পর্যটনেরও অনেক বড় বিকাশ ঘটবে। ইতোমধ্যে পর্যটন খাতে আগামী তিন বছরে ২শ’ কোটি টাকা ব্যয়ের বড় একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে বগুড়ার মহাস্থানগড়কে ঘিরে আরও নতুন ইতিহাস উদঘাটিত হয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো কিছুদিন আগে খনন কাজে প্রায় হাজার বছর ধরে মাটির নিচে লুকিয়ে থাকা পরশুরাম প্যালেসের অস্তিত্ব মিলেছে। প্রত্নতত্ত্ব অধিদফতর সূত্রের মতে, ইতিহাসখ্যাত স্থানগুলো ভ্রমণে পর্যটকদের আকর্ষণ বাড়বে। বহির্বিশ্বে বাংলাদেশের পরিচিতি বাড়বে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×