বিদ্যুৎ সমস্যা সমাধান! দক্ষিণাঞ্চলের জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ভোলার ২শ' ২৫ মেগাওয়াট বিদ্যুৎ
০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সমস্যা সমাধানে শিগগিরই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ভোলার ২শ' ২৫ মেগাওয়াট বিদ্যুৎ। এ প্লান্টটি চালু হলে বিদ্যুৎ সংকটে নাকাল দক্ষিণাঞ্চলের ছয় জেলার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে। শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানের। নতুন এ প্লান্টটি চালুর মাধ্যমে দ্বীপজেলা ভোলা জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে বলে আশা করা হচ্ছে। দেশের বিদ্যুৎ সংকট দূর করতে শাহবাজপুর কূপের গ্যাস দিয়ে ২০১৩ সালে ভোলার বোরহানউদ্দিনে ২শ' ২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্লান্ট নির্মাণ কাজ শুরু হয়। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি'র অর্থায়নে চীনের সরকারি প্রতিষ্ঠান চেংডা ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রকল্পটি বাস্তবায়ন করছে। জুলাই মাসের প্রথম সপ্তাহে ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হবে। এতে ভোলাবাসী জাতীয় গ্রিডের আওতায় আসবে। এটি চালুর ফলে বিদ্যুৎ সংকট সমাধানের সাথে সাথে অবহেলিত দক্ষিণাঞ্চলের শিল্প উন্নয়ন তরান্বিত হবে। ভোলা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও খুলনার কিছু অংশ এখান থেকে বিদ্যুৎ সুবিধা পাবে।

সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন