পরিচ্ছন্ন মহানগরী গড়তে উদ্যোগ
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা মহানগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আগামী দু’মাসের মধ্যে ঢাকা শহরে প্রায় ১০ হাজার ডাস্টবিন বসানো হচ্ছে। অপরদিকে ঢাকা শহর পরিষ্কার করতে আমাদের প্রত্যেককে একটু চিন্তা করতে হবে। মার্চ ও এপ্রিলের মধ্যে দক্ষিণ সিটিতে ৫ হাজার ৭০০টি এবং উত্তর সিটিতে ৪ হাজার ডাস্টবিন স্থাপন করা হবে। প্রত্যেকটি ওয়ার্ডে একশটি করে ডাস্টবিন দেয়া হবে। ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। ঘরের চেয়ে বেশি পরিষ্কার রাখতে হবে শহরটাকে। কারণ আমরা বেশিরভাগ সময় বাইরে থাকি। দুই কোটি লোকের বাসস্থান এ শহরকে কয়েক হাজার কর্মীর পক্ষে পরিচ্ছন্ন রাখা সম্ভব না। এজন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সবুজ, বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করার আহ্বান জানাতে হবে। ঢাকা শহর পরিষ্কার করতে প্রত্যেককে এক মিনিট চিন্তা করতে হবে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শিক্ষার্থী দিনের মধ্যে এক মিনিটের জন্য চিন্তা করুক যে, আমার সামনের জায়গাটুকু পরিষ্কার করি। এক মিনিটের চিন্তা, এক বছরের চিন্তা, এক হাজার বছরের চিন্তার মতো শক্তিশালী হয়ে উঠবে। আসুন আমরা সবাই মিলে বাসযোগ্য নগরী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দেই।

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন
যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুন
কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন