somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পারিনা জীবন তা আবার কয়েক বছর আগে নিয়ে জেতে...?

০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীটা এতো নিস্থুর কেন?
মানু্ষের কাছ থেকে শুধু নিতে জানে দিতে জানেনা। মানুষের জীবনে সুখ দিলেও তা কেড়ে নিতে সময় লাগে না। এমনটা হয় কেন কি কারনে???
কেউ কি তার জবাব দিতে পারবে??
মনে হয় না...
তিন বোন এক ভাই এর মধ্যে আমি ছিলাম সবার ছোট। এবং অনেক দুষ্টও। আমার বড় ছিল আমার এক মাত্র ভাই। ছোট কালে ভাইয়ার আমার ছোটখাট বিষয় নিয়ে সবসময় লেগেই থাকতাম। ভাইয়া ছিল আমার দাদার পরিবারের এক মাত্র ভাই। তাই ছিল সবার আদরের। সবাই ওকে মাথায় তুলে রাখত। ওর সব দাবি চাওয়া দাওয়া কে প্রাধান্য দেয়া হত। ওকে নিয়ে তাই আমার সবসময় হিংসাও হত। মনে হত কেন আমি ছেলে হয়ে জন্মালাম না। ভাইয়া আমার চার বছরের বড় ছিল। মনে আছে আমার সেই ছোটবেলার কথা আমি আর ভাইয়া বারান্দায় দুইজন মিলে ক্রিকেট খেলতাম। ভাইয়া বল করত আমি ব্যাট করতাম। প্রায়ই ওর সাথে ঝগড়া লেগেই থাকত। মাঝে মধ্যেতো ওর সাথে আমার মারামারিও হত। এর পর আমার দুই বোনের বিয়ে হয় গেল। বাসায় ছিলাম আব্বু আম্মু ভাইয়া আর আমি। ভাইয়া আমাকে ওর সব কথা শেয়ার করত। এর মধ্যে ভাইয়া কলেজে ওঠল আমিও ওঠলাম। একি কলেজে থাকায় এক সাথে দুই ভাইবোন আসা যাওয়া করতাম। এর পর আমার এইচ এস সি পরিক্ষা শেষ হল। আবার একদিন ওর সাথে ঝগড়া। এর পর প্রায় তিন বছর ভাইয়ার সাথে কথা হইনি। একি বাশায় থাকতাম কিন্তু ভাইয়ার সাথে কথা বলতাম না। তারপর আমার বিয়ে ঠিক হয়ে গেল। এর পর ওর সাথে কথা বলিনা। যেদিন আমার গায়ে হলুদ সেই দিন বুজলাম ভাইয়া আমাকে কত ভালবাসে। আমাকে ধরে যে ওর কান্না সে কান্না আর শেষ হয় না। বিয়ের পর যখন শশুর বাড়ি চলে আসি তখন খুব খারাপ লাগত সবার জন্য। বিয়ের ভাইয়ার সাথে আবার আমার ফ্রেন্ড এর মত সম্পর্ক হয়ে যায়।

ভাইয়া ওর নতুন নতুন বান্ধবীদের সাথে আমাকে পরিচয় করায় দিত। আর বলত ওকে তোর কেমন লাগে ? ওই মেয়েকে তোর কেমন লাগে। প্লিজ অরে ফোনে ভাবি বলে ডাকবি। এরকম সব কথাই আমার ও আমার হাসবেন্ড এর সাথে শেয়ার করত। এর পর আমার মেয়েটা হল। ভাইয়া ত রীতিমত আমার মেয়ের জন্য পাগল ছিল। আমি বাসায় যাব শুনে প্রায়ই গলির সামনে এসে দাঁড়ায় থাকত। ও আর ওর বান্ধবী মিলে আমার মেয়ের আরেকটা নাম রাখল সৃষ্টিমনি। আমার বিয়ের পর ভাইয়া আমার সাথে এমন ভাবে আবদার করত যেন ও আমার ছোট ভাই। অপি ৫০ টা টাকা দেয়না। অপি চা বানায়া দেয়না। অপি তোর হাতের নুদুলসটা খুব টেষ্ট হয় একটু রান্না করে দেয়না। তোর বাসায় দাওয়াত দিবি কবে? মাঝে মধ্যে ওর বান্ধবীদের আমার বাসায় নিয়ে আসত নাশতা খাওয়ানোর জন্য।
গত বছর ৬ই মার্চ আমি আম্মুর বাসায়। বিকালে কোথাথেকে এসে বলল অপি ২০টা টাকা দেয় রিক্সা ভাড়া দিব। দিলাম এরপর সেই রাতে আমি রাঙ্গামাটি যাযচ্ছিলাম। ভাইয়া শুনেত খুশি হল। বলল অপি তাহলে আমাকে একটা ৫০ টাকার মোবাইল কার্ড কিনে দেয়। আমি দিলাম কিনে। আমাদের বাস ছিল রাত সারে ১০টায়। আম্মুর বাসা থেকে বের হচ্ছিলাম ভাইয়া ওর রুম থেকে বের হয়ে বলল তোমরা চলে যাযচ্ছ? আমি বললাম হুম। ভাইয়া বলল সৃষ্টিমনি কই? আমি বললাম ঘুমাইগেসে। ভাইয়া বলল ও ঘুমায় ওর সাথে আর দেখা হল না। আমার কাছে তখনই যেন শুনে কেমন যানি লাগল। বাসে ওঠলাম বাস ছাড়ল। রাত সোয়া ১২ টায় আব্বু কল দিল। আমিতো ভয় পেয়ে গেলাম এত রাতে আব্বু কেন কল দিতেসে। ফোন রিসিভ করতেই আব্বু বলল তোমরা কোথায়? আমি বললাম আব্বু মনে হয় এখন কুমিল্লায়। আব্বু বলল একটা শোক সংবাদ আছে তাড়াতাড়ি ঢাকায় চলে আস। আমি বললাম কি হইসে আব্বু? আব্বু বলল তোমার ভাইয়া আর নেই......

ভাইয়া আর নেই

শুনেত বিশ্বাস হয় না।

যাকে বাসায় এই মাত্র দেখে আসলাম সে আর নেই?

এত কষ্ট
আমার একটাই ভাই
আর নেই
কার সাথে আমি ঝগড়া করব?
কাকে আমি ভাইয়া বলে ডাকব?
ভাই না থাকা যে কি কষ্টের তা আমি জানি
জানি কোনোদিনেও ভাইয়াকে ভুলতে পারবনা।
ভাইয়া তুমি যেখানেই থাক আমরা তোমাকে অনেক ভালবাসি।
এই কলিজাটা যদি একবার দেখাতে পারতাম তোমাকে কত ভালবাসি
বেচেঁ থাকতে কখনো ভুঝিনি ভাই কি জিনিস?
এখন বুজতেসি
যদি ভাইয়ার সাথে ছোটকালে ওই ঝগড়া না করতাম
ভাইয়া
ভাইয়া
তুমি শুনতে পাচ্ছ?
তোমার এই ছোট বোন তোমাকে ডাকছে
ভাইয়া তুমিকি আবার আমাদের মাঝে আসবা?
আর কখনো তোমার উপর রাগ হবনা।
তুমি আমাদের এত বড় কষ্ট দিতে পার না
তোমার জন্য আব্বু আম্মু প্রায় পাগল হয়ে গেসে
তুমিকি ভাইয়া দেখতে পাও?
তুমি যা চাবা তাই হবে ভাইয়া
শুধু একবার আস।
একবার
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×