অরিজিনাল সেগুন কাঠ দিয়ে পছন্দ মত ফার্নিচার বানাইতে চাই। প্রতারিত হবার ভয়ে এগুতে পারছিনা। সাহায্য করুন কোনো ভাই/বোন।
ঢাকার রোকেয়া সরণি, শাহজাহানপুর ও পুরান ঢাকার বেশির ভাগ দোকানে বিক্রি হওয়া আসবাবের প্রায় সবই অপরিপক্ব ও সেগুন বলে চালানো অন্য কাঠের তৈরি।
বার্মা টিকের প্রতি ঘনফুটের (সিএফটি) দাম ৪ থেকে ৭ হাজার টাকা। চট্টগ্রামের সেগুনের দাম আড়াই থেকে ৩ হাজার টাকা। আর মধুপুর ও যশোরের প্রতি ঘনফুট সেগুন কাঠ বিক্রি হয় দেড় থেকে ২ হাজার টাকায়। দামের এ ভিন্নতার কারণে চট্টগ্রামের সেগুনকে অনেকে বিক্রি করছেন বার্মা টিক নাম দিয়ে। মধুপুর ও যশোরের সেগুন বিক্রি করছেন চট্টগ্রামের সেগুন বলে। এছাড়া ইপিল ইপিল ও আকাশি কাঠকে সেগুন নামে প্রচার করা তো পুরনো রেওয়াজ। বর্তমানে প্রতি ঘনফুট আকাশি কাঠের দাম ১ হাজার থেকে ১ হাজার ৪০০ ও ইপিল ইপিল ৭০০ থেকে ১ হাজার ১০০ টাকা।
ঢাকার শেওড়াপাড়া, কাজীপাড়া, গুলশান ও স্টেডিয়াম মার্কেটের আসবাবের দোকান ঘুরে দেখা যায়, কাঠের আসবাব বলতেই সেগুনের। সব দোকানিই তাদের আসবাব চট্টগ্রামের সেগুন কাঠের বলে বিক্রি করছেন।
কোনটা আসল আর কোনটা নকল তা চিনে নেয়া সাধারণ ক্রেতার পক্ষে সম্ভব হয় না। আসল ভেবে অনেকেই নকল ও অপরিপক্ব সেগুন কাঠের আসবাব কিনে বাড়ি ফেরেন, কিছুদিন পরই যা নষ্ট হয়ে যায়। তখন আক্ষেপ করা ছাড়া কোনো উপায় থাকে না ক্রেতার।
তথ্য সুত্র : দৈনিক বণিক বার্তা
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



