দুই শিক্ষার্থীকে পিটিয়েছে জবি ছাত্রলীগ
১৮ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সকাল সাড়ে ১১টা র দিকে পুরাতন বিজনেস স্টাডিজ ভবনের সামনে দুই শিক্ষার্থীকে বেধড় পিটিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জাকির গ্রুপের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিশুক সরকার ও রুপক পুরাতন বিজনেস স্টাডিজ ভবনের সামনে দাড়িয়ে কথা বলছিল। এমন সময় ছাত্রলীগের কয়েকজন কর্মীরা ইভটিজিংয়ের দোহাই দিয়ে তাদেরকে রড দিয়ে পিটাতে শুরু করে পরে তাদের সাথে ছাত্রলীগের আরো দশ বারোজন কর্মী যোগ দেয়। ছাত্রলীগের কর্মীরা হলেন, ব্যবস্থাপনা বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র আজিজুল হাকিম দিনার, একাউন্টিং বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র সিফাত আহমেদ ও রিয়াদুর কুমার। প্রথমে রাজনীতি করেননা বললেও পরে তারা জাকির গ্রুপের সদস্য বলে স্বীকার করেন। আহত শিক্ষার্থীরা হলেন, ভূগোল ও পরিবেশ বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মিশুক সরকার ও ৫ম সেমিস্টারের শিক্ষার্থী রুপক। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. অশোক কুমারের কাছে অপরাধীদের শাস্তির ব্যাপারে জানতে চাওয়া হলে ঢাকা রিপোর্ট ডট কমকে জানান, প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকির গ্রুপের তিন কর্মীকে পুলিশের হাতে সোপর্দ করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন