somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকিৎসা বিজ্ঞান মুসলিমদেরই অবদান -১

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নাম : মুহম্মদ আবু ইউসুফ ইয়াকুব বিন ইসহাক আল কিন্দী

জন্মস্হান: কুফা – ৮০০ ঈসায়ী সন।
• মুতাজালীয় মতবাদের সমর্থক। খলিফা আল মামুনের সময়কাল।
• এরিষ্টটলকে দর্শন গুরু মনে করতেন।
• পাশ্চাত্য জগতে The Philosopher of Arab নামে পরিচিত ছিলেন। সাথে সাথে জ্যোতির্বিজ্ঞানীও জ্যোতিষী হিসেবেও খ্যাত।
• জ্যোতির্বিজ্ঞান ছাড়াও গণিত, রসায়ণ, পদার্থবিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী ছিলেন।
• তিনি চিকিৎসা বিজ্ঞানে গানিতিক ও গাণিতিক ব্যবস্হাপত্র প্রয়োগ করেন।
• চক্ষু সম্পর্কে De Aspectibus নামে অনুদিত তাঁর গ্রন্হ মধ্যযুগে বিরাট প্রভাব বিস্তার করে। রোজার বেকন এই গ্রন্হেরই অনুসরন করে তার গবেষণা চালায়।
• আকাশ কেন নীল তার ব্যাখ্যা দেন।
• জোয়ার-ভাটার থিওরী প্রচার করেন।
• ২৭০টির অধিক গ্রন্হ রচনা করেন যার ২৭টি চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধীয়।
• রোগ ও রোগের ঔষুধের ব্যবস্হাপত্র “আকরাবাদিন আবি ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দী ওয়া এখতিয়ারাতি ফিল আদবিয়া আল মুহতাহান আল মুজার রাবা আললাতি কানা ইয়াসতামিলুহা ওয়া লুসিখা মিন ফি খাত্তিহি” অধ্যাপক লেভী ১৯৬৬ সালে এর অনুবাদ প্রকাশ করে। এতে ২২৬ টি ব্যবস্হাপত্র রয়েছে।
• আল কিন্দীর বহু গ্রন্হ আরবী হতে ল্যাটিনে অনুদিত হয়। জিরার্ড (Gerard of Cremona) আল কিন্দীর একখানা চিকিৎসাগ্রন্হ De Medicinarium Compositarum Grodibus Investigandis libellus নাম দিয়ে ল্যাটিন অনুবাদ করে। এতে ঔষুধ তৈরী ও পরিমাপ নিয়ে আলোচনা করা হয়েছে। ইউরোপে বহু জায়গায় এর বহু সংস্করন হয়। তাঁর অনেক বই ল্যাটিন- এ অনুবাদ হয়।

নাম : আলী বিন রব্বান
জন্ম: ৮১০ ঈসায়ী সন।
• আরবী ভাষায় সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের সম্বন্ধে একখানা সম্পূর্ণ গ্রন্হ প্রণয়ন করেন আলী বিন রব্বান যার নাম ‘ফেরদৌসুল হিকমাত’। এই গ্রন্হ সেকালের চিকিৎসা বিজ্ঞানের সর্বপ্রথম বিশ্বকোষ এবং বর্তমানেও প্রচলিত। এই গ্রন্হটি ৭টি খন্ডে বিভক্ত, ৩০ অধ্যায়, ৩৬০ পরিচ্ছেদ, ৫৫০ পৃষ্ঠা বিদ্যমান। এই গ্রন্হে চিকিৎসা বিজ্ঞান ছাড়াও বিজ্ঞানের আরো অন্যান্য শাখা-প্রশাখার উপর আলোচনা রয়েছে।


নাম : আবু বকর মুহম্মদ বিন যাকারিয়া আর রাযী
• পাশ্চাত্য জগতে রাজেস (Rihazes) নামে পরিচিত
• নবম শতাব্দীতে আগমন করেন।
• ৩৫ বৎসর চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন।
• তিনি ১১৭ খানা কিতাব রচনা করেছেন।
• অধ্যাপক সারটন তাঁকে, “The greatest Clinician of Islam and of the whole middle ages.” বলে বর্ণনা করেছেন। ডা: ক্যাম্পবেল তাঁকে, “The most celebrated and probably the most original of the Arabic Writers.” বলে আখ্যায়িত করেছে। Prof. Neuburger এর কথায়, “On every hand and with Justice, it is regarded as an ornament to the medical literature of the Arabs.”
• চিকিৎসা বিজ্ঞানে আর-রাযী যে নতুন মতবাদ ও ব্যবস্হা প্রবর্তন করেন সেগুলোর মধ্যে বসন্ত ও হামের চিকিৎসা, শিশু চিকিৎসা, নিউরো-সাইক্রিয়াট্রি অন্যতম।
• তিনি সর্বপ্রথম প্রকাশ করেন যে, বসন্ত ও হাম দুটো পৃথক রোগ যা “কিতাবু ফিলজুদরী ওয়াল হাসবাত”-এ আলোচনা করেছেন।
• Prof. Dr. Mettler এর মতে আর-রাযী ই সর্বপ্রথম শিশুরোগ সম্বন্ধে গ্রন্হ প্রনয়ণ করেন। তিনি হলেন Father of Paediatrics. তিনি শিশু রোগকে ২৩ ভাগে ভাগ করেন।
• তিনিই সর্বপ্রথম স্নায়ু দৌর্বল্যে মানষিক রোগ নিউরোসাইক্রিয়াট্রি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন।
• আর-রাযীই সর্বপ্রথম ‘Intraventicular Hydrocephalus’ সম্বন্ধে আলোচনা করেন।
• তিনি তাঁর ‘কিতাবুল মনসুরী’ পক্ষাঘাত (Stroke) সম্বন্ধে বলেন যে, বোধশক্তি রয়েছে কিন্তু চলৎশক্তি নষ্ট হয়ে গেছে কিন্তু এর বিপরীতটা দেখা যায়না। কেননা একেবারে বোধশক্তি নষ্ট হয়ে গেলে চলৎশক্তিও নষ্ট হয়ে যায়। উনার পূর্বে আর কেউ এ মতবাদ প্রকাশ করেছেন বলে জানা যায় না।
• ‘কিতাবুল হাবী’ গ্রন্হে তিনি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন দিক বিশেষ করে সার্জারী বা শল্যচিকিৎসার বিভিন্ন দিক আলোচনা করেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×