নতুন ছেলে জন্ম নিয়েছে। ছেলেটা কোন
সাধারণ ছেলে নয়। ব্রিটেনের ভবিষ্যত
রাজার ছেলে। এই সেই ব্রিটিশ যারা কয়েকশ
বছর ধরে সারা বিশ্ব শাসনের নামে শোষণ
করে এসেছে। যারা সারা বিশ্ব জুড়ে লুটপাট
চালিয়েছে এক সময়। বিভিন্ন দেশের সম্পদ চুরি করে নিজেদের ধনী করে এসেছে এবং এখনও করছে।
মোদ্দা কথাটা এই দাঁড়ায়, তারা একটা চোরের
জাতি। চোরের রাজার ছেলে হয়েছে আর
আমরা খুশিতে নাচতেছি, বিশেষ করে আমাদের
গণমাধ্যম গুলো। দেশের পথশিশুদের কথা তাদের মনে আসে না। আসবেই বা কি করে, এগুলো করলে তো টাকা পাওয়া যায় না। এই শিশুদের কথা তখনই তাদের মনে আসে যখন শীত
আসে বা দেশের কোন বড় অনুষ্ঠান হয়। তাও
কিভাবে আসে, করুনার সহিত। কয়েক দিন
পরে আবার সেটা ভুলে যায়। কিন্তু চোরদের ছেলের জন্ম হলে, কি নাম রাখা হল, কি উপাধি দেওয়া হল, সব তাদের মুখস্ত থাকে।
-- কোন ফিলিং ই আসতেছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



