somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গায়েবী রহস্য

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চোখ গুলো খোলার চেষ্টা করছি। দৃষ্টিশক্তি ঝাপসা হলেও ধীরে ধীরে ঠিক হয়ে আসছি। মাথার পিছনে এক তীব্র ব্যাথা অনুভব করছি। হাত দিয়ে দেখলাম ব্যান্ডেজ করা। ঘটনা টি মনে পড়লো ছবির মতো করে। কতক্ষন অজ্ঞান হয়ে ছিলাম জানা নেই। এই মূহুর্তে আমি এক পরিত্যাক্ত বাড়িতে। আমাকে এখানে কে আনলো? একটি কাঠের তৈরি বিছানায় শুয়ে রাখা হয়েছে আমাকে। উঠতে গিয়ে মাথা ঝিনঝিন করে উঠলো।

চোখগুলো একবার বন্ধ করে খুললাম আবার। পাশে তাকাতেই দেখলাম লাঠি হাতে এক লোক আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার রিভলবার বের করার জন্য হাত দিলাম। কিন্তু এ কি? রিভলবার নেই। নিশ্চয় এ নিয়ে ফেলেছে। রিভলবার ছাড়া নিজেকে অসহায় মনে হলো। কারন লোকটির সাথে আমি শক্তিতে পেরে উঠবোনা। শরীর দেখে মনে হলো কোন রেসলার হবে।
লোকটি গম্ভীর গলায় আমাকে জিজ্ঞেস করলো

- আপনি ওখানে কি করতে গেছিলেন?

- মানে? আমি একজনকে পিছু করছিলাম।

- তাহলে আপনি ওই লাশের পাশে কি করছিলেন? লাশটাই বা এলো কোত্তেকে? আপনি খুন করেননি তো?

- মানে? কি বলতে চান আপনি? একেতো আমাকে মেরে এখানে এনে রেখেছেন। আর তার উপর আমার ঘাড়ে খুনের অভিযোগ চাপাচ্ছেন?

- আমি তো দেখলাম আপনি লাশের পাশ থেকে উঠে দাঁড়িয়ে ফোন করছিলেন কাউকে। নিশ্চয় খুনের খবরটা দিচ্ছিলেন তাইনা?

- আরে,আপনাকে আমি কিভাবে বুঝাবো? দেখুন,পুরো ব্যাপারটা আপনাকে শুরু থেকে না বুঝালে আপনি বুঝবেন না।

- কি ব্যাপার? শুরু থেকে বলুন। আমি শুনছি। যদি আপনার কথা যুক্তিযুক্ত ও সত্য প্রমানিত করতে না পারেন তাহলে আপনাকে জেলে যেতে হবে।

- (আমি লম্বা নিশ্বাস ফেললাম) আচ্ছা,শুনুন তাহলে। আমি.........

লোকটাকে শুরু থেকে পুরো ঘটনা খুলে বললাম। লোকটি শুনে আমার দিকে কিছুক্ষন গম্ভীর হয়ে তাকানোর পরে বললো

- আপনি যে সত্যি বলছেন তার প্রমান কি?

আমি পকেটে আমার আইডি কার্ড খুজতে লাগলাম। কিন্তু না। পকেটে কিছুই নেই। লোকটি আমার আইডি কার্ড আমার সামনে বের করে বললো

- এটা খুজছেন?

- হ্যা হ্যা। এটাই। দেখুন,আমি একজন গোয়েন্দা। আমার কাউকে খুন করার কি দরকার? আর আপনি আপনার পরিচয় টা বললে ভালো হয়।

- হুম। ( লোক টি উঠে দাড়ালো) আমি আগে আপনার মতই একজন গোয়েন্দা ছিলাম। ভালোই ছিলাম। কিন্তু এক মাফিয়ার কেস নিয়ে তদন্ত করতে গিয়ে বিপত্তি বাধে। আমাকে ফাসানো হয় পরিকল্পিতভাবে। আর আমার মনে হচ্ছে আপনিও একইভাবে ফাসতে যাচ্ছেন।

- মানে? আপনি বলতে চাচ্ছেন এই কেসের সাথে কোন মাফিয়ার হাত আছে?

- হ্যা। অবশ্যই। আপনি যেভাবে বর্ননা দিলেন তা দিয়ে বুঝা যায়। এরকম প্ল্যান মাফিয়ারা ছাড়া অন্য কোন সাধারন ক্রিমিনাল করতেই পারে না।

- হে খোদা। তার মানে আমারো কি আপনার মত পরিনতি হবে?

- আপনি ইতিমধ্যেই ৭০% ফেসে গেছেন গোয়েন্দা বাবু। বাকি আছে আর ৩০%। এখন আপনার কাছে সময় খুব অল্প। এর মধ্যে যদি আপনি এই কেসের সমাধান করতে না পারেন তাহলে নিশ্চিত থাকুন যে জয়সেন দত্ত আর রাজীবের খুনের দায় আপনার উপরেই চাপানো হবে।

লোকটির কথায় আমার মগজের সিস্টেম প্রায় ক্র্যাশ করলো বলা যায়। কিছু চিন্তা করতে পারছিলাম না। আমি শেষ পর্যন্ত একজন খুনী হিসেবে আদালতে পরিচিত হবো। আর মাফিয়ার কেস নিয়ে তদন্ত করা আমার চিন্তার বাইরে ছিলো। আমি এখন চারিদিক থেকেই ফেসে গেছি। কি করবো বুঝে উঠতে পারছিনা।

লোকটার দিকে তাকালাম। লোকটি এখনো আমার দিকে গম্ভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি তার এই তাকিয়ে থাকার কারন খুজতে লাগলাম মনে মনে। লোকটা তো মিথ্যাও বলতে পারে। নাকি এই লোকটিই সবকিছুর মূল??
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×