বছর শেষে কি বাল পাইছি, কি বাল পাইনাই,কি বাল পাইতাম, এইগুলার হিশাব কোনোদিন করি নাই, করিও না।ফাইনালি আরো একটা বছর সার্ভাইভ করে গেলাম। নিজের ভাগের অক্সিজেন টুকু ঠিকমতো ফুরাতে পারলাম, এইতো । javascript:void(0);
ফাউ আশা করি ও না, ফাউ পুরান বছর থেকে নতুন কিছুও শিক্ষা নিতে পারি নাই।যেদিকে বাঁশ খাই, সেদিকে বাঁশ ই খাই,যেদিকে আগাই, তো আগাই ই।পরে গিয়ে হাড়গোড় ভাংলো না পুষ্পকবৃষ্টি নিক্ষিপ্ত হলো দেখার সময় আগের মতো এখনো নাই। javascript:void(0);
যারা বন্ধু ফাইনালি তারা বন্ধুই,যারা দুদিনের জন্য এসেছিলো, তারা দুদিন থেকে চলে গেছে। নতুন বন্ধু, আর কিছু পুরান প্যারা নিয়েই আশাকরি সবার নতুন বছর শুরু হবে । কেউ কিচ্ছুই ভুলে যায় না। বড়জোর কিছু জিনিস স্তিমিত হয়ে আসে সময়ের সাথে ব্যস এইতো। সব বোগাস লাগে ।খানটায় মাথার ওপর ছায়া হয়ে আশীর্বাদ এসেছে, তার জন্যফিলিং ব্লেসড। যেখানে গ্যানজাম লেগে ছিলো, সেগুলো মিটবে না সামনেও।দেয়ারফোর, গ্যানজাম করে টিকে থাকতে চাইলে, গ্যানজাম করেই টিকে থাকতে হবে। যা বদলাবে না,আশা করবোও না তা বদলে যাক। এতদিন সামলাতে পারলে যতদিন থাকবো পেরেই শেষ করবো। না পেরে না। javascript:void(0);
যা যেমন ছিলো, তাই তেমন থেকেই শুরু করবে,বারোটা একমিনিটে কিছু উল্টে পাল্টে যাবে না। ভালো হতো, যদি তাই হতো। ... ভালো মানুষ ভালো থাকুক, খারাপ মানুষ খারাপ থাকুক। এই তো ।রাজনীতি রাজনীতির মতো চলুক, ফেসবুক ফেসবুকের মতো। ব্লগ ব্লগের মত। জীবন জীবনের মতো। javascript:void(0);
এর ফাঁকে যদি এক চিলতে হাসি আপনার ঠোঁট গলে বেরিয়ে যায়, তো হ্যাপি মানুষ তো আপনিই। এরচে বেশি কি আশা করেন। ... javascript:void(0);
আগামী দিনগুলোতেও টুপ করে আমি বা আপনি কেউ হারিয়ে গেলে, ঐ দুই একদিন উহু আহা করে সব শেষ হয়ে যাবে। .... সবাই বাঁচতে জানে।বেঁচে থাকতে শিখে যায়। এইতো। javascript:void(0);
পুরান ফাংগাস পড়া বোতলে, নতুন মদ ও পুরান গন্ধে মিশে পচা জিনিসের আপগ্রেডেশন। javascript:void(0);
............................. ভালো মন্দ মিলায়ে আগের দিন গুলোর যা কিছু ছেড়ে দিয়ে এসেছেন এই এক মিনিট আগেও, সেটা গেছেই। আগে বাড়েন। মনের কাছে পরিষ্কার থাকেন। যা পাবেন
সামনে, যদি আঁকড়ে রাখার মতো হয়,তাহলে আদর যত্নে পারেন, আর সংগ্রাম করে পারেন, আঁকড়ে বাঁচেন। আশ্রয়ে বাঁচেন।ভালোবাসা নিয়ে বাঁচেন। ....
ফাইনালি ... একটা হাঁসি, একটা কথা, একটু দেখা, একটু টক ঝাল মিষ্টি মিলে যদি বেঁচে যান সামনের দিন গুলোতেও, কৃতজ্ঞ থাকুন জীবনের প্রতি, বন্ধু শত্রু মিত্র , প্রকৃতি, স্রষ্ঠা সবার প্রতিই।সবাই কিছু না কিছু শিখায়ে গেছে আপনারে। .... ফাইনালি আপনি দিনশেষে ভ্রু কুঁচকে মাথায়
হাত দিয়ে বসে পরা মানুষটা না হন। এই আপনাদের সবার জন্য শুভকামনা।
সব কিছুই নষ্টদের অধিকারে আছে। আমার অধিকারে এলে হয়তো তা নষ্ট হয়, অথবা নষ্ট হয়ে আমার অধিকারে আসে। হয়তো কোনো কিছুই কিছু না। তবে কিছুনা কিছু একটা নিয়ে প্রচন্ড আশাবাদী হয়ে বাঁচতে পছন্দ করি
.... বাঁচাতে ভালোবাসি, বাঁচতে ভালোবাসি,ডাস্টবিনের দূর্গন্ধে অথবা হাসনাহেনার সুবাসে
শুভকামনা সবার জন্য। javascript:void(0);
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



