মানুষ মানুষ-কে ভালবাসার পেছনে একটা উদ্দেশ্য থাকে, তাই মানুষের অযথা ভালবাসার কথা শুনলে আমার হাসি পায়...
মানুষের সততা'র পিছনে অবশ্যই একটা স্বার্থ কাজ করে, তাই কারো সততা আমাকে তেমন টানে না...
মানুষের উদারতা কিংবা মানবিকতার কথা আমি কখনোই বলবো না, কারন উদারতা কিংবা মানবিকতা কোনো আলাদা কিছু নয়, মানুষ মাত্রই এটা থাকা উচিত।যদি কারো ভেতর এটা না থাকে তবে তাকে মানুষ ভাবতে আমার যথেষ্ট আপত্তি আছে...
আর সরলতা..... এত সব জটিলের মাঝে কেবল এই জিনিষটাই আসল!
এর মাঝেই লুকিয়ে থাকে ভালবাসা, সততা, উদারতা এবং মানবিকতা... সব কিছু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



