somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ফালতু ছেলে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় তার জন্য প্রচন্ড রকমের পাগল ছিলাম! কি না করেছি তার জন্য! এক মিনিট কথা বলার জন্য, তার একটু দেখা পাওয়ার জন্য কতোটা মূহুর্ত পার করেছি তার বাসার সামনে! প্রতিদিনই তার স্কুলে যাওয়ার রাস্তাটিতে আড়ালে দাড়িয়ে থাকতাম তাকে এক পলক দেখার জন্য! এমনও হয়েছে প্রচন্ড বৃষ্টির মধ্যে তার যাওয়ার রাস্তাটিতে দাড়িয়ে থাকতাম! এক পশলা বৃষ্টির মধ্যে তার চেহারাটায় ছিলো কতো মায়া! কি মায়ায় পড়েছিলাম রে!


স্কুল যখন ছুটি হতো, তখন একটু কথা বলার জন্য ছুটতাম পিছু পিছু! অদ্ভুত লাগতো, তখনও সে আমাকে এভোয়েড করতো! কথা পর্যন্ত বলতো না!


তখন কিছু সময় ছিলো, তাকে ছাড়া, তাকে এক
পলক দেখা ছাড়া কিচ্ছু ভাল্লাগতো না! অস্থিরতাই ভুগতাম! কি যেন একটা আছে, অথচ নেই! অস্বস্তিকর মূহুর্ত!


এতোটা এভোয়েড সহ্য করে তারপরও তাকে ভালোবেসেই গেছি! বলার চেষ্টা করেছি, দিতে চেয়েছি একটা গোলাপ! পারিনি দিতে! কখনও বলতে পর্যন্ত পারিনি, পাই নি সুযোগ! সে কখনোই আমাকে কথা বলার সুযোগ দেইনি! তারপরও না, কেমন জানি ভুলতে পারতাম না তাকে! এক সেকেন্ডের জন্যও না!


একটা সময় পার হলো! সাহস জমিয়ে একদিন
বলতেই সে কি রাগ! খুব কঠিন ভাবে কথা বলেছিলো সেদিন! সেদিনের কথাগুলো আজও মনে পড়ে! কতো অস্থিরতা, কতোটা কষ্টে পার করেছি সেই মূহুর্ত গুলো!


নিজেকে সামাল দিয়ে, মনের অনুভূতি গুলোকে নষ্ট করতে অনেকটা সময় কেটে গেছে! এরমধ্যেও বিধাতার অদ্ভুত নিয়মে তার সব খবরই পেতাম! এক পরিচিত জনের সাথে তার প্রেমের খবরটাও পেয়েছিলাম! তারপর আর পিছে দৌড়াই নি!
ধরেই নিয়েছিলাম, সে আমার নয়! সময় আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, সব পাওয়াই পাওয়া হয়না! কিছু না পাওয়া বাস্তবতা বলে ভুলে যেতে হয়! তবুও ভোলা হয়না! "


বন্ধুর জীবনের গল্প গুলো শুনছিলাম! বন্ধুরা তাদের কষ্টের গল্পগুলো আমাকে পেলেই বলতে বসে! আমি খুব আগ্রহ নিয়ে শুনি! শুনতে শুনতে মাঠে শুয়ে পড়ি। আকাশ দেখি, ঘাস চিবাই আর অপেক্ষা করি ভালো এন্ডিং এর! ভালো এন্ডিং হয়না! "রিয়েল বিষয়গুলোতে কাঙ্খিত ফলাফল কম হয়! " আশাহত হই!


বন্ধুর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, "শেষ পর্যন্ত কি হলো? " মূহুর্তে বন্ধুর বাধা বাধা কথাগুলো স্পষ্ট হয়ে গেলো! চোখেমুখে দেখলাম কিছুটা আনন্দের ছোঁয়া! সে আনন্দ নিয়েই বললোঃ "জানিস দোস্ত, আজ না ঐ ছোট বেলার মেয়েটা আমাকে রিকুয়েস্ট করেছে যার জন্য আমি পাগল ছিলাম!!


"'এখন পাগল না? '


বন্ধুটি খুব সহজভাবেই বললো, "এখন আর হয়না! অনেকটা সময় চলে গেছে! এখন তাকে মনে পড়লেও, মিস করলেও এটা আর হয়না! সময় অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে! "


অতীত ই মানুষের বড় শত্রু! মানুষের অতীত গুলো কতোটা স্মৃতিময়! তাদের জীবনের পিছনে আছে ছোট্ট ছোট্ট গল্প যেগুলোর একটাই মন খারাপের জন্য যথেষ্ট! কারও গল্পগুলো শোনা হয়, অনেক গল্প আড়ালেই
রয়ে যায়! হয়ে যায় ফিকে!!

একটা সময়ে পুরোনো স্মৃতি গুলো আসতে চাই!
সেক্ষেত্রে মিল খুব একটা হয়না! ইচ্ছা থাকলেও হয়না!
"আসলেই হয় না! বড্ড দেরি হয়ে যায় তখন!!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×