somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা আমজনতা , আম পাতা খাই ।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ কি পরিমান আতঙ্কে আছে । আজকে হাড়ে হাড়ে টের পাইসি । পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার জন্য গতকাল এক বন্ধুর বাসায় বাধ্য হয়ে থাকতে হলো। সকালে ঘুম থেকে উঠে গৃহশিক্ষক এর প্রধান দায়িত্ব পালনের জন্য আন্দরকিল্লা হয়ে নিউ মার্কেট এর দিকে যাত্রা । আন্দরকিল্লা মসজিদ থেকে তখন জোহরের আযান । মুসল্লি আসছে গুটি গুটি পায়ে । মাঝে মাঝে এদিক সেদিক তাকাচ্ছে । তারপর লম্বা একটা সাহস ভরা দম নিয়ে সোজা মসজিদে ।

আচম্বিক কে বা কাহারা " অই দোকান বন্ধ গর , আয়ির আয়ির " বলে ত্রাহি ত্রাহি রব ।
নিজেকে ভিতু বলতে লজ্জা লাগলেও অই মুহূর্তে আমার চাইতে ভয় দুনিয়াতে আর কেও পাইসে বলে মনে হয় না । চারপাশে তাকাই দেখি দোকান গুলুর শাটার বন্ধ । ভ্রাম্যমাণ চায়ের দোকানি তার জিনিস নিয়ে কই জানি ভাগসে । একজন কাস্টমার চা খাচ্ছিল । ভ্যাবাচ্যাকা মেরে দাঁড়ায় আছে । পুরা রাস্তায় আমি আর সে ।

তারপরে দিলাম দৌড় ,দৌড়্‌ ,দৌড় , দৌড় ।

কিছুক্ষন দৌড়ানোর পড় খেয়াল হোল আমি বোস ব্রাদার্স এর কাছাকাছি এবং আমার পাশে ভ্যাবাচ্যাকা খাওয়া কাস্টমারটা । আশেপাশে ধ্বংস যজ্ঞ সৃষ্টি করবে এমন কোন মানুষ খুজে পেলাম না । ভেবে নিলাম নেহায়েত আজ মায়ের দোয়া সাথে ছিল বলে এই যাত্রা রক্ষা ।

খুব বেশি দৌড়ানোর জন্য আস্তে আস্তে আবার হাঁটা দিলাম , একটু পরেই গগন বিদারি চিৎকার " ভাঙ্গের ভাঙ্গের । সরি য গোয় , ধায় যো তারতারি " ( ভাংছে ভাংছে। সরে পড় , পালাও তারাতারি ) । পিছনে ৫-৬ জন লোক লুঙ্গি তুলে দৌড়াচ্ছে।
এক মুহূর্ত লাগে নাই চিন্তা করতে আবার মারলাম , দৌড় দৌড় দৌড় দৌড় । পায়ে পায়ে গিটটু লেগে হাল্কা একটা ডিগবাজির মতো খেলাম । যখন ডিগবাজি শেষ তখন সব কিছু শান্ত । নিজের উপর শুধু রাগ হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না । রিকসার চাকা ফুটে গেলেও আমাদের থেকে এখন ককটেল মারসে বলে মনে হয় । সাহসী হয়ে যে দাড়িয়ে থাকবেন সেই উপায় নাই । আপনার পা চিৎকার শুনার সাথে সাথে দৌড়াইতে থাকবে । আর এই বিশেষ
মুহূর্তের মজা নিচ্ছে বলদ টাইপের কিছু মানুষ ।

যায় হোক এত দৌড়ানি আর ডিগবাজি খাওয়ার পর বেশ আফসোস হচ্ছে সামনে কারো মাথা ফাটা অবস্থায় দেখতে না পেয়ে । একটা ককটেল মারার আওয়াজ তো শুনতে পেতাম । কিংবা নিজের হালকা করে ছিরে গেলেও তো পারত ( বন্ধুদের দেখাতাম ) । কিংবা নিদেনপক্ষে মারামারির সময় কারো হালকা ঘুসিতো খেতে পারতাম ।

অনেক আফসোস এইসবের কিছুই হয় নাই । আমি বহাল তবিয়তে বাসায় বসে আছি আর টিভিতে হতাহতের সংখ্যা গুনছি ।

উপরআলা জানে আর কত দিন এই দৌড়ানি আর হালকা ডিগবাজির উপর থাকতে হয় ।

আমরা আমজনতা , আম পাতা খাই ।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×