কিছুদিন আগে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে সরকারী অফিসের । গ্যাস অফিসে গিয়েছিলাম । বকেয়া বিলগুলু ঠিক করতে সাথে অনেক গুলু বিল তাদের মোটা মোটা লেজার খাতায় কেন উঠে নাই সেই ব্যাপারটা পরিষ্কার করতে । ( বিল গুলু কি ভুতরে দিসিলাম ? )
সকাল ১১.৩০ টায় গ্যাস অফিসের চার তলায় উঠে মধ্যবয়স্ক একজন অফিসারের সামনে দাঁড়িয়ে আছি অপরাধীর মতো । অফিসার কিছুক্ষন পর পর আমার দিকে তাকায় , কথা বলার কোন লক্ষন দেখা যাই না । ইনিয়ে বিনিয়ে আমার সমস্যার কথা বলার পর আমাকে অপেক্ষা করতে বলে কোথায় চলে গেলো কে জানে ? যখন ভেবে নিলাম অফিসার মানুষ এই নাদান এর কথা ভুলে গিয়ে মনে হয় কোথাও গল্প করতে বসে গেছে । গিয়ে একবার চেহারাটা দেখানো দরকার আবার , তখনি হাতে রঙ চা নিয়ে তিনি উপস্থিত । " দেখি কি সমস্যা " । উলটে পালটে আমার সমস্যা দেখে , এইটা তো আমার কাছে না । পাশের রুমে যান । অইখানে সমাধান পাবেন । এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার খেসারত পেলাম ।
এইবার আর ভুল করি নাই । ঠিকমতো খোঁজ নিয়ে রুমে ঢুকলাম । বসে আছেন একজন আপু । যাক , মেয়ে মানুষ বেশিক্ষন গাইগুই করবে না আমার সাথে । কথা বলার আগেই থামিয়ে দিলো , " লাঞ্চ টাইম । পরে আসেন । ২ টার পর আসেন । "
--- ২ টা পর্যন্ত কি করবো । আমার কাজ টা বেশি না ।
--- আপনি বুঝবেন কাজ বেশি কি কম । এখন করতে পারবো না । ২ টার পরে আসলে করেন নইলে কালকে সকালে আসেন ।
আমার গায়ের রঙ টা কালো । আরও কালো করে , দুপুরের রোদ মাথায় নিয়ে তার লাঞ্চ টাইম কাটাইলাম পথে পথে ।
লাঞ্চ টাইমের পর , যখন ঢুকলাম তখন চারিদিকে খালি মানুষের চাপাচাপি । কি আশ্চর্য এরা আগে থেকে সব জানতো নাকি ! তাদের ঠেলা ঠেলিতে আমার সমস্যা আমাকেই বেশ কয়েকবার গিলে খেতে হয়েছে । এর মধ্য কয়েকবার আপু আর ম্যডাম এর পার্ট শেষ করে ফেলছি । রোদে মাথা নষ্ট ছিল , নইলে আনটি কেন ডাকতে যাবো আর কেনই বা সবার উপরে থাকা আমার বিল বই সবার নিচে ধুম করে চলে যাবে । বহুত কষ্টে বিল এর কাজ শেষ যখন করেছি তখন দুপুর ২.৫০ । আনটি তখন অনেক গম্ভীর । " পাশে জাহাঙ্গীর সাহেবের কাছে যান । উনার একটা সাইন লাগবে । "
এক দোযখ থেকে বের হয়ে আরেক দোযখে ঢুকার জন্য এত কঠোর নির্দেশ এর আগে কখনো পাই নি । জাহাঙ্গীর নামের মানুষটি হাঁসি খুসি । পান খাচ্ছেন । আর তাকে ঘিরে থাকা মানুশগুলুর সাথে খোশ গল্প করছেন । মাঝে মাঝে সামনে পরে থাকা ফাইল গুলুর থেকে কিছু ফাইল উলটে পালটে সাইন করে দিচ্ছে । আমার বিলটা ওই ফাইলগুলুর তলায় তখন ক্রন্দনরত । মাঝে মাঝে ইশারায় কেউ কেউ কিছু কিছু কথা বলার চেষ্টা করছে । জাহাঙ্গীর সাহেব তখন তার একান্ত মোবাইল নাম্বার দিয়ে হাসিমুখে , " রাত্রে ৮ টার পর একটা কল দিয়েন "
কখনো মনে হই নি আমাকে সরকারী চাকরি করতে হবে । আজকে থেকে সরকারী চাকরীতে ঢুকার প্রিপেরাশন নেওয়া শুরু করলাম । বিশেষ করে গ্যাস অফিসে ঢুকবো । লবিং টবিং যা লাগে লাগুক । জাহাঙ্গীর এর মতো সমানে কার্ড বিলি করবে । ইশারায় কথা বলব আমিও । রাত ৮ টার পর অমুক ফোন দিবে , " স্যার গ্যাসের লাইনটা দরকার । "
আমি বলবো , আরে আপনে আমার ভাই মানুষ । আমার টা একটু খেয়াল রাখবেন আর কি ।
মিউ মিউ করে ওপাশ থেকে অমুক তমুক খেয়াল রাখার ব্যাপার নিয়ে কথা বলবে আমার সাথে ।
আমি তখন বিছানায় হেলান দিয়ে পা নাড়তে নাড়তে পিকদানিতে পিচিৎ করে পানের পিক ফেলবো । আহা সরকারী চাকরী। পিচিৎ পিচিৎ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


