somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক পকেট ( পর্ব - ১ )

০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে ফয়সাল ঘুম থেকে উঠার সাথে সাথেই পেটের ভিতর গত কালকের অসমাপ্ত খিদেটা টের পেলো । পেটের ভিতর কেমন জানি গুর গুর শব্দ । ঘড়িতে সকাল ১১ টা । আরেকটু ঘুমিয়ে নিবে কিনা ভাবছে সে । পকেটে ১২০ টাকা আজকের দিনের জন্য যথেষ্ট না । ভাগ্য ভালো হলে নবনীর বাবা আজকে তার দুই মাসের বেতন একসাথে দিবে । নবনী কালকে ফোন দিয়ে বলেছে একটু তাড়াতাড়ি আসতে । একটু তাড়াতাড়ি আসতে বলা মানে বেতন দিবে । বেতন পাওয়ার কথা ভেবেই ফয়সাল এর অর্ধেক খিদে চলে গেছে । পেপারওয়ালা পাশের রুমে পেপার দিয়ে যাচ্ছে । ১ মাসের পেপার এর দাম দিতে না পারায় হকার কাসেম তার রুমে পেপার দেওয়া বন্ধ করেছে গত সপ্তাহ থেকে । কাসেম কে ডেকে কত বিল হয়েছে জেনে নিতে হবে । পেপার দেয়া বন্ধ করেছে এবং এইটা একধরনের অভদ্রতা এইটাও বুঝিয়ে দিতে হবে । মেসে মিল এর বিল উঠেছে ১২০০ টাকা । এত মিল এর বিল কিভাবে উঠলো এইটা নিয়ে কালকে রীতিমতো ঝগড়া হয়ে গেছে আবির ভাই এর সাথে । ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে । আজকের বেতন দিয়ে এক প্যাকেট বেনসন কিনে নিয়ে আসলে আবির ভাই এর রাগ চলে যাবে । আজকের দিনটাও অনেক ভালো । সূর্যের আলো আছে , বাইরে রোদ্দুর কিন্তু সেই রোদ্দুরে গা পোড়ানি ভাব নেই । আছে শান্তির পরশ । ইলেকট্রিসিটি এখনো যায় নি । শুভ লক্ষন সব ।

১২০ টাকা দিয়ে ভাল রকম নাস্তা করা যাবে । রাত্রে বেতনের টাকা দিয়ে তেল বেশি দেওয়া সোলেমানের বিরিয়ানি খাওয়া যেতে পারে । আবির ভাইকে কল দিয়ে বলে দিতে হবে আজকের রাত্রের খানা সোলেমানের বিরিয়ানি ।

বিকালে ৪টায় নবনীর বাসার সামনে বসে আছে ফয়সাল । ২তালা বাড়িটা দেখলেই কেমন হিংসা লাগে ফয়সালের । কেমন পুতুল পুতুল টাইপের বাড়ি । এই বাড়ির পিছনে ছোটো একটা পুকুর আছে নাকি । ফয়সালের কখনো যাওয়া হয়নি । নবনী বলেছে একদিন নিয়ে যাবে ফয়সালকে । পুকুরের ঘাটে বসে পা দুলিয়ে দুলিয়ে কবিতা শুনাবে নবনী । নবনী অনেক ভাল কবিতা আবৃতি করে ।

সামনের সদর দরজায় রকিং চেয়ারে বসে আছেন মাহতাব সাহেব । অনেক টাকা পয়সার মালিকদের চেহারা তেমন সুবিধার হয় না । মাহতাব সাহেবের চেহারা নায়ক রাজ রাজ্জাকের মতো । “ কেমন আছেন ফয়সাল “ মাহতাব সাহেব আপনি করে বলে ফয়সাল কে । ফয়সাল বিব্রত হয় । অনেকবার মানা করার পরেও মাহতাব সাহেব আপনি বলা থামাতে পারেননি । ফয়সাল হাল ছেড়ে দিয়েছে অবশেষে , “ আপনিতেই “ থাকুক মাহতাব সাহেব । “ জী ভালো “ ।
----- আপনাকে একটা জরুরী বিষয়ের জন্য ডেকেছি । নবনীর বিয়ে নিয়ে কথা হচ্ছে । আপনাদের এলাকার আফসার সাহেবের মেজো ছেলের সাথে । আপনি একটু ছেলের ব্যাপারে খোঁজ খবর নিয়ে নিবেন আর কি । আজকে তারা দেখতে আসবে । আপনি যদি খোঁজ খবর নিয়ে বলেন তাহলে সাহস পাই আর কি কথা বলতে । একটাই মাত্র মেয়ে ।
------অনেক কষ্ট করেই যেন বলে ফয়সাল “ ঠিক আছে আঙ্কেল । আমি খোঁজ জানাবো “

আফসার সাহেবের মেজো ছেলেকে সে চিনে । ভালো ছেলে । ভালো চাকরি করে । বাবার ৩ টা ৫ তলা বাড়ি আছে । স্বভাব ভালো । রাস্তায় সব মুরুব্বীদের দেখলেই সালাম দেই । ছোটদের চকোলেট কিনে দেয় দোকান থেকে । সিগারেট খাওয়ার বাজে অভ্যাস নেয় । মাথা নিচু করে হাঁটে । শুধু কবিতা লিখতে পারে না । পুকুর ঘাটে বসে নবনীকে কখনো বলবে না কবিতা আবৃত্তি করতে । ছোটো ছোটো অক্ষরে লিখা চিঠিগুলু বুক পকেটে জমাবে না । অযথায় হাত ছুঁয়ে দিয়ে কেমেসট্রি বই খোলা রেখে নবনীর হাত ধরে বসে থাকবে না ।

নবনী আজকে পড়বে না । আজকে ফয়সাল এর বুক পকেটে ৮০০০ টাকা দুই মাসের বেতন একসাথে । ২০০০ টাকা বাড়তি । সাথে বুক পকেটে একজন কিশোরীর চিঠি । ছোটো চিঠি এখনই ফয়সাল পড়বে না । অনেক সময় নিয়ে আস্তে আস্তে পড়বে । বিকেলের মরা রোদটাও এখন কেমন করে জানি গা পুড়িয়ে দিচ্ছে ফয়সালের । সিগারেটের প্যাকেট নিয়ে কোন এক টং এর দোকানে চা খেতে খেতে চিঠি পড়া যায়। নাহ বড্ড স্যাঁতস্যাঁতে গরম ।

** ফয়সালরা সিগারেটের টান দিয়ে বুক পকেটে প্রেমিকার চিরকুট নিয়ে কবিতা লিখে ।
নবনীরা জানালা দিয়ে তাকিয়ে থাকে রৌদ্রোজ্জ্বল আকাশের দিকে । মনের মেঘ দিয়ে আকাশকে মেঘলা করার ব্যর্থ চেষ্টা করে । মনের মধ্য পুষে রাখে কবিতা না বলার আক্ষেপ ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×