somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ জার্নি বাই 'বার্ড'

২৭ শে মে, ২০১০ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসিয়াল কাজে যেতে হবে পাকটিয়া (আফগানিস্থানের একটি শহর)। যাওয়ার একমাত্র উপায় 'বার্ড'। সিকিউরিটি বললো ঐ যে তোমাদের 'বার্ড' আসছে!

আমি 'বার্ড' এ চড়ার এই অভূতপুর্ব মুহুর্তগুলোতে ভাবছিলাম পথে যদি কোন তালেবান রকেট বা মিসাইল জাতীয় কিছু মেরে পাখির ডানা ভেংগে দেয় তাহলে তো সবই শেষ!

যাই হোক হেলিকপ্টার এর সিকিউরিটি অফিসার ব্রীফ করলেন 'যদি পথে কোন ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়, কিংবা কোন কারণে আক্রান্ত হয় তাহলে আমি তোমাদের পরবর্তী নির্দেশনা গুলো দেব। কোন অবস্থাতেই চপার এর ভিতরে তোমার 'ইমার্জেন্সি কিট' (প্যারাসুট) খোলা যাবেনা।

এইতো সেই যাদুর বাক্সে ভ্রমণ! ডাইনির তুকতাকে উড়ে উড়ে চলা যাদুর বাক্স!!

বিমান থেকে নীচে দেখা আর পাখির পাকস্থলীর মধ্যে বসে দেখার মাঝে ফারাকটা বুঝলাম। একেই বুঝি বলে 'বার্ডস আই ভিউ'! খোড়া পাহাড়, নেড়া পাহাড়, আদিগন্ত বিস্তৃত ছোট ছোট বাক্সের সারি সারি, থেকে থেকে সবুজ ফসলের মাঠ, মরা নদীর বাঁক, পাহাড়ের মাথায় একগুচ্ছ বরফের টোপর।

কানে তুলো (ফোম জাতীয় কমলা রঙের 'ear protector') দেয়া বলে 'পাখির সর্বনাশী চিৎকার' কর্নকুহরে তেমন প্রবেশ করছিলনা (কানে তুলো দেয়া কাকে বলে মনে হয় শিখলাম!)। মাঝে মাঝে মনে হচ্ছিলো বাতাস এই বুঝি উড়িয়ে নিয়ে গেল আমাদের। আমি যখন কোন হাওয়াই জাহাজে চড়ি, আমার ভিতরে ভিতরে চলে গুর গুর মুর মুর- এই বুঝি সব গেলো!


অবশেষে 'পাকটিয়া'র মাউন্টেন বেসে অবতরন।

নেমেই কাজ!!
তবে পিছনে ফেলে আসলাম এক নতুন অভিজ্ঞতা 'প্রথম প্রেমের মতন রোমাঞ্চকর', 'প্রথমবার নিজেকে হারানোর দুরু দুরু কাঁপন'।

নির্ঘন্ট: 'বার্ড শব্দটা হলো আমাদের সিকিউরিটির দায়িত্বে থাকা আমেরিকান এর। হেলিকপ্টার কে বার্ড বলাতে কোথায় যেন অন্য রকমের এক ভাললাগা ছিলো! আমি উপভোগ করেছি তার এই সম্বোধন!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১০ দুপুর ১২:২৫
২৬টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×