somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হারিয়ে যাওয়া প্রিয় মানুষ, প্রিয় ব্লগার ইমন জুবায়ের :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু স্বপ্ন নিয়ে ঝড়ো গতিতে হঠাৎ-ই "স্বপ্নঝড়" নামে একটা নিক খুলে ফেললাম মাত্র কয়েকদিন আগে। এখনও ৭ দিনও হ​য় নি। কিন্তু ব্লগের সাথে আছি দেড় বছর ধরে। অফলাইন রিডার হিসেবে ছিলাম এই সময়টা। অফলাইনে অনেক ভাল ভাল লেখা পড়তাম​, মাঝে মাঝে ফেসবুক-টুইটারে শেয়ার করতাম লেখাগুলো। লেখাগুলো যতটা ভাল লাগতো, তারও চেয়ে বেশি ঈর্ষা হত লেখকদের প্রতি। ঈর্ষনীয় সেসব লেখকদের একজন হলেন ব্লগার ইমন জুবায়ের। সবেমাত্র নিক খোলাতে এখন পর্যন্ত তার কোন পোস্টে কমেন্ট করে ভাল লাগা জানানোর সুযোগ হয়নি, আর হ​য়তো কখনও সেই সুযোগ হবেও না। কারণ, আমাদের সেই প্রিয় ব্লগার ইমন ভাই আর কোনদিন কোন লেখা উপার দিতে কী-বোর্ড ধরবেন না, কোনদিন আর ব্ল্যাকের হয়ে আর কোন গান লিখবেন না, আর কোনদিন কোন "অতিপ্রাকৃত গল্প: সতরই জুলাই" এর মত কোন পোস্ট দিবেন না। এই লেখাটি আমি নিক খোলার পরেই উনি লিখেছেন। আর পোস্টটি আমি মোবাইলে থাকাতে অফলাইনে পড়েছিলাম। কিন্তু তার সেই লেখাতে আর কমেন্ট করা হল না। এখন কমেন্ট করেই বা কি হবে? ইমন ভাই তো আর দেখবেন না, জানবেন না আমার মত অসংখ্য অফলাইন রিডারের ভালালাগা। গত বছর হারালাম ব্লগার নীল পাহাড়ের ছেলে (সাংবাদিক সাগর সারওয়ার) আর এ বছরের শুরুতেই হারালাম ব্লগার ইমন জুবায়ের কে। কোন না কোন ভাবেই আমরা হারাচ্ছি আমাদের অসংখ্য প্রিয় ব্লগারদের। কখনও তার কারণ প্রাকৃতিক​, কখনও তার কারণ ভয়াবহ প্রেক্ষাপট। কিন্তু এই হারানোর কষ্টটা যে কি রকম​, তা শুধু নিজের মধ্যে অনুভুব করা সম্ভব, কিন্তু কাউকে উপলব্ধি করানো সম্ভব না।

ইমন ভাইয়ের মত অনেক ব্লগার আছেন, যারা অসংখ্য ভাল লেখা উপহার দেন আমাদের। এই সামহোয়্যারইন ব্লগেও সর্বকালের সেরা ব্লগার -দের তালিকায় ইতোমধ্যেই তার নাম চলে এসেছে। চার বছর তিন মাস ব্লগিং সময়কালে কোনদিন তার নামে কাউকে আঘাত করে কমেন্ট করা বা পোস্ট দেয়ার কোন কথা কখনও শুনি নি। কেন ইমন ভাইয়ের মত মানুষেরাই হারিয়ে যায়? কেন তাদের আমরা হঠাৎ-ই হারাই যখন তাদের কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার তৃষ্ণা বেড়ে যায়? এর উত্তরটি দিয়ে যাবার জন্যও ইমন ভাই আর রইলেন না। আজ ৪ঠা জানুয়ারি ২০১২ আমরা হারালাম ব্লগিং জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে।

ইমন ভাই, আপনার সর্বশেষ লেখা "অতিপ্রাকৃত গল্প: সতরই জুলাই" লেখাটি আজ সংগত কারণেই মনে প​ড়ছে। যেখানে আমরা নব্য ব্লগারেরা গল্পে আপনার জায়গায় নিজেদের ভাবছি, আর "ওবায়েদ" চরিত্রে ভাবছি আপনাকে। যদি এমন হ​য়, আসছে সতেরই জুলাইয়ের আগে আপনি (হ্যাঁ, ইমন ভাই আপনিই) হঠাৎ ফোন করে বলবেন​, "কি রে নব্য ব্লগারেরা, আমাকে ভুলে গেলি? আমি ইমন জুবায়ের।"

আমার মত অসংখ্য নব্য ব্লগারদের প্রতি যে আপনার শুভকামনা ছিল​, সেটা আপনি ব্লগার অপূর্ণ ভাইয়ের "কয়েকজন নতুন ভালো ব্লগারকে প্রোমোট করার চেষ্টা" পোস্টে প্লাস দিয়েই বুঝিয়েছিলেন। আপনার লেখা আমার মত অনেক অফলাইন রিডারকে ব্লগে নিয়ে এসেছে। ভাল লেখা চিনিয়েছে, ভাল লেখা শিখিয়েছে। ভাল লেখার স্বপ্ন নিয়ে আমার মত যারা ব্লগে এসেছে, তাদের ফাঁকি দিয়ে এভাবে ঝড়ের গতিতে হঠাৎ আপনি চলে যেতে পারেন না... এটা ঠিক না... :(

R.I.P. (Rest In Peace), কিন্তু আমি বলবো R.I.P. (Return If Possible)
______________________________
ব্লগার ইমন জুবায়ের-এর ব্লগীয় পরিসংখ্যানঃ

পোস্ট করেছেন: ১৫০০টি
মন্তব্য করছেন: ২৫৫২৩টি
মন্তব্য পেয়েছেন: ৪২০০৩টি
ব্লগ লিখেছেন: ৪ বছর ৩ মাস
ব্লগটি মোট ৬৬৪১৯৬ বার দেখা হয়েছে
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×