নতুন বাসা খুঁজছি আর ভাবছি এই ঢাকা শহরে মানুষ আসলে ২ ধরনের।
এক -ভাল মানুষ আর দুই হইল "বাড়ীওয়ালা"(ইতর-খাটাশের নতুন ভার্সন)।
পড়াশুনার জন্য আসলাম ঢাকাতে। উপায় না থাকায় উঠলাম হোস্টেলে । জঘন্য খাবার
আর পরিবেশ ; মাস না ফুরাতেই টাইফয়েড। কয়েকজন বন্ধু মিলে বাসা খুঁজলাম। না ;
ব্যাচেলর হওয়াটা বাড়ীওয়ালাদের কাছে ক্ষমার অযোগ্য অপরাধ। তাই বাসা মিলল না।
কি করবো ? বাঁচতে হবে , তাই পরিবার নিয়ে চলে আসলাম। কিন্তু শান্তি আর ভাগ্যে
জুটল না। বছর শেষ না হতেই জানিয়ে দেয়া হল ভাড়া বাড়বে।
এর মাঝে শুরু করল পানি নিয়ে স্বেচ্ছাচারিতা। হ্যাঁ ;তারপর পানির বিলও বাড়িয়ে
দেয়া হল। তাতেও বাড়ীওয়ালার খাই খাই স্বভাব গেল না। এল ২০১৩ !! তাতে আমার
কি ??? খুশি তো বাড়ীওয়ালা । বাসা ভাড়া আবার বাড়ছে। কিন্তু এবার দেয়ালে পিঠ ঠেকে
গেল। হন্নে হয়ে বাসা খুজচ্ছি । নতুন বছর আমাদের মত ভাড়াটিয়ার জন্য পরিচিত অভিশাপ
নিয়েই আসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



