আমার মোবাইলটা আবার বেজে উঠল। বাসা থেকে বের হলাম ৪০ মিনিটও হয়নি ,এই নিয়ে আম্মু ২বার কল দিয়ে দিছে। বিরক্ত হয়ে আবার কল রিসিভ করলাম।
সাথে সাথে অপরপাশ থেকে আম্মু বলতে লাগল," হ্যা আব্বু ! তাড়াতাড়ি ঘরে চলে আস। বাইরে আড্ডা দিওনা। কালকে হরতাল বাইরে গণ্ডগোল হবে।তাড়াতাড়ি আস। "
আমি জবাবে বলি,"এইতো আম্মু ! আমি বাসার পাশেই। চলে আসতেছি ।"(পুরাই মিছা কথা)
হরতালের সময় বাহির হলেই আম্মু আতংকে থাকে। কখন? কি বিপদ হয় ??এই আতংক শুধু আমার আম্মু না, সকল মায়েরই হয়।
বেগম খালেদা জিয়া ,আপনি সরকারকে অবৈধ ঘোষণা করেন, তাতে আমাদের কিছু আসে-যায় না। আসলে আপনাদের কাছে আমরা কিছু আশাই করি না। কিন্তু এই হরতাল দিয়ে মানুষকে আতংকের মধ্যে রাখার কি মানে ??
প্রত্যেক_ক্রিয়ার_সমান_এবং_বিপরীত_প্রতিক্রিয়া_আছে।মনে রাখবেন যেমন আমাদের আতংকে রাখছেন ঠিক তেমনি সৃষ্টিকর্তাও আপনাকে সন্তানের বিপদের আতংক থেকে মুক্ত রাখবে না।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



