ছেলেটা একদিন খেয়াল করল যে, মেয়েটা তার প্রতি বিশেষ যত্নশীল ।
যতদিন যায় ছেলেটা ততই লক্ষ্য করতে থাকে ; নাহ... আর কিছু না ।
মেয়েটা তাকে ভালবাসে ।
কিছুদিন পর...
এক সুন্দর দিনে ছেলেটা আবিষ্কার করল যে, মেয়েটা অন্য এক ছেলের
হাত ধরে হাঁটছে । ছেলেটার মাথায় বারি । এমনটা অনেক ছেলের ক্ষেত্রেই
ঘটে। এমনকি কারো ক্ষেত্রে বারবারই ঘটে। আসলে ব্যাপারটা কি ? মেয়েটা
কি তার প্রতি আদৌ যত্নশীল ছিল ??
নারী আর পুরুষরা তাদের মস্তিষ্কের ভিন্ন অংশগুলোকে কাজে লাগায় ;
যখন তারা কোন অভিজ্ঞতা , কোন সমস্যার সমাধান মস্তিষ্কে
জমা করে। এক্ষেত্রে দেখা যায় নারীরা অতীতের কোন ঘটনার ক্ষুদ্র ক্ষুদ্র
বিস্তারিত, অন্যদের জন্মদিন বা এই ধরনের খুঁটিনাটি বেশি মনে রাখতে পারে।
তাই কোন মেয়ে যদি তোমার জন্মদিন মনে রাখে কিংবা তার সাথে প্রথম
দেখায় তুমি কি পোশাক পরেছিলে বলে দিতে পারে। তাহলে সবক্ষেত্রে এটা প্রমানিত
হয় না যে , মেয়েটা তোমার প্রতি caring ।
আর একটা ব্যাপার হল যে , মানুষ যখন নিজের চিন্তা বা ভুলভাল ধারনার সাথে
এক চামচ আবেগ মিশিয়ে পেলে । তখন তার মস্তিষ্ক ঐসব বিষয় বেশি দেখায় ,যা তার
নিজের তৈরি সত্য বা ধারনার পক্ষে কথা বলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



