এবার অ্যাপলের আইপ্যাডে ব্যবহার করা যাবে মাইক্রোসফটের অফিস প্যাকেজ। অর্থাৎ আইপ্যাড ব্যবহারকারীরা অফিস প্যাকেজের মধ্যে এমএস অফিস, এক্সেল, ওয়ান নোট, পাওয়ার পয়েন্টসহ বেশ কয়েকটি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। আইপ্যাডে এত দিন এ সুবিধা ছিল না। গত বছরের জুন থেকে অবশ্য আইফোন ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করছেন। মূলত ট্যাবলেটের বাজারে আইপ্যাডের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইক্রোসফটের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদালে ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইপ্যাডের জন্য এ সুবিধা চালু করবেন বলে জানা গেছে। অ্যাপলের অ্যাপ স্টোর থেকেই পাওয়া যেতে পারে মাইক্রোসফট অফিসের সুবিধা। তবে এ ক্ষেত্রে ব্যবহারকারীকে মাইক্রোসফট অফিস ৩৬৫ সাবস্ক্রিপশন সুবিধা থাকতে হবে। এর ফলে সহজে অফিস প্যাকেজের অ্যাপসগুলো সিংক্রোনাইজেশন আকারে আইফোনের মতোই ব্যবহার করা যাবে। বর্তমানের আইপ্যাডের জন্য মাইক্রোসফট অফিসের কোড নেম হচ্ছে ‘মিরামার’। এর আগে মাইক্রোসফটের টাচস্ক্রিন সুবিধার যন্ত্রের জন্য মাইক্রোসফট অফিসের যে প্যাকেজ চালু করা হয়েছিল, তার নাম ছিল ‘জিমিনি’। জিমিনি হচ্ছে মাইক্রোসফটের মেট্রো-স্টাইল সংস্করণ, যা উইন্ডোজ স্টোর সংস্করণ হিসেবে ব্যবহূত হয়েছিল। এতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়ান নোট সুবিধা ব্যবহারের সুযোগ ছিল। এর আগে মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমার আইপ্যাডের জন্য অফিস অ্যাপ তৈরির পদক্ষেপ নিয়েছিলেন। তবে সফটওয়্যারটি ব্যবহার করতে প্রিমিয়াম কিংবা বাণিজ্যিক সদস্য হতে হবে। এ জন্য ব্যবহারকারীদের মাসে ৬ দশমিক ৯৯ ডলার এবং বছরে ৬৯ দশমিক ৯৯ ডলার ফি দিতে হবে। তবে আইপ্যাডে এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের অনেক সুবিধা হবে বলে আশা করছে মাইক্রোসফট। —দ্য টেলিগ্রাফ ও জেডডিনেট
আইপ্যাডে ব্যবহার করা যাবে মাইক্রোসফট অফিসের বেশ কয়েকটি সফটওয়্যার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।