এবার বাজারে আসছে স্মার্ট চশমা
৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্মার্ট ঘড়ি বানানোর পর গুগুল এক নতুন স্মার্ট গেজেট তৈরির কাজ শুরু করে দিয়েছে৷ এটি হল এক স্মার্ট চশমা, চোখে পরলেই তাতে ইন্টারনেট দুনিয়ার সাথে যোগাযোগ করা যাবে। এ চশমাকে অ্যান্ড্রয়েড চশমাও বলা হয়। এই চশমাকে আরও স্টাইলিশ করার জন্য গুগুল আমেরিকান কোম্পানি রে-ব্যান ও ওকলে ফ্রেমস্-এর সাথে যোগ দিয়েছে৷ সোমবার ইটালিয়ান কোম্পানি লখজাটিকা গুগুলের এই যৌথ প্রকল্পটির ঘোষণা করে৷ এই স্মার্ট চশমা ফ্যাশনকে ইন্টারনেটের সাথে যুক্ত হতেও সাহায্য করবে৷ চশমাটির ফ্রেমের ডান দিকে থাম্বনেইল মাপের স্ক্রিন থাকবে যা ইন্টারনেটের সাথে যুক্ত কম্পিউটারের কাজ করবে৷ চশমাটিতে ক্যামেরার সংযোজনও করা হবে যার সাহায্যে ছবি ও ভিডিও তোলা সম্ভব হবে৷ এই গ্যাজেটের দাম হবে ১৫০০ ডলার৷ এই চশমার বিপণনের ক্ষেত্রে লখজাটিকা মুখ্য ভূমিকা পালন করবে৷ লখজাটিকা গ্রুপের গোটা আমেরিকায় প্রায় ৫০০০টি স্টোর রয়েছে যেখানে এই চশমা খুব সহজেই পাওয়া যাবে৷ এছাড়াও এই স্মার্ট চশমা সাধারন মার্কেটেও পাওয়া যাবে৷ গত সপ্তাহেই গুগল তাদের প্রথম অ্যান্ড্রয়েড ঘড়ি বাজারে এনেছে, এবার এই স্মার্ট চশমাই হল গুগুলের দ্বিতীয় পদক্ষেপ৷
আরো খবর যানতে ভিজিট করুন :
সম্পাদনা অনলাইন নিউজ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন