মাত্র ১০০ ডলার মূল্যে স্মার্টফোন আনছে গুগল
২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গুগলের তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এ সাফল্যের পর এবার স্মার্টফোন নির্মাণে নিজেদের এগিয়ে নিতে চায় গুগল। জানা গেছে, প্রতিষ্ঠানটি ১০০ ডলার মূল্যের স্মার্টফোন তৈরি করতে যাচ্ছে। এমটিকেএসজে ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, স্বল্প মূল্যের স্মার্টফোন তৈরি করছে গুগল। এ বিষয়ে ইতিমধ্যে গুগল তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিডিয়াটেকের সঙ্গে আলোচনাও করেছে। গুগলের তৈরি এ স্মার্টফোনটির দাম হবে ১০০ ডলার। ফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের প্রসেসর। মাইক্রোম্যাক্স, স্পাইস, কার্বন, লাভা ব্র্যান্ডের ডিভাইসগুলোর মতো খরচ কমানোর জন্য মিডিয়াটেক চিপ ব্যবহার করা হবে। থাকতে পারে ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ গিগাবাইট স্টোরেজ সুবিধা। যেহেতু গুগলের চেষ্টা যতো কম খরচে স্মার্টফোন তৈরি করা যায়, সে জন্য স্মার্টফোনটির কনফিগারেশন তেমন ভালো হবে না বলে ধারণা করা হচ্ছে। তবে মধ্যমানের স্মার্টফোনগুলোর মতোই হবে কনফিগারেশন। কম দামে স্মার্টফোন তৈরিতে গুগলের এ ধরনের উদ্যোগ নতুন নয়। এর আগে স্বল্প মূল্যে নেক্সাস ডিভাইস তৈরি করেছে গুগল। সম্প্রতি কোয়ালকম চিপ নিয়ে নির্মিত ১৭৯ ডলারের গুগলের তৈরি মটো জি ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পায়।
সূত্র :
সম্পাদনা অনলাইন নিউজ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন