শুধুই আমার কেনা দুঃখগুলো - ১
১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবা পেশাগত কারণেই এ থানা থেকে ঐ থানায় দু দিন পর পর বদলি হতেন। ওসি সাহেবকে হপ্তাহ দিতে হতো। আব্বা ঘুষ খেতেন না তাই ঐ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলেই বদলি। হপ্তার টাকা ওসি সাহেব জমিয়ে ব্যাগে ভরে দিয়ে আসতেন এসপিকে। এ কথাগুলো বলছি কারণ এ জন্যেই এসপির রোষে পরে আব্বার বদলি হতো দুর্গম সব এলাকায়। যেখানে থাকতো না ভালো স্কুল কলেজ। এজন্যে আমার কখনো ভালো স্কুলে পড়া হয়নি!
শিখতে পারিনি সাঁতার। নতুন এলাকায় গিয়ে পুকুর চিনতে চিনতে আর আব্বার ডিউটির পর ফাঁক ফোকর খুঁজতে খুঁজতে আবার বদলি!
আমি চোখে ভালো দেখি না। ছোট বেলায় চশমা পরতাম। নতুন থানায় গিয়ে নতুন পরিবেশে গিয়ে ঘর থেকে বেরুতে পারতাম না। ছেলেরা চার চোখ ডাকতো। ক্রিকেট খেলতে গিয়ে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারতাম না বেশির ভাগ সময়। ক্যাচ নেয়াটাতো ছিলো ভয়ংকর এক দুঃস্বপ্ন। ফিল্ডিংএ গেলে মনে মনে দোয়া করতাম যেন আমার দিকে বল না আসে! রোদে কিছুই দেখতাম না। এখনো অবশ্য একই অবস্থা। দিন দিন চোখের অবনতি হচ্ছে। আমার ছোটবেলাটা কেটেছে অসম্ভব যন্ত্রনায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন