সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
শুধুই আমার কেনা দুঃখগুলো - ২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এক স্কুল থেকে আরেক স্কুল। নতুন স্কুলে এসে প্রথম দিন সচারাচর সহপাঠীদের সাথে কথা হতো না। অবশ্য শিক্ষকরা প্রত্যেকেই নাম ধাম এবং অতীত বর্তমান জিজ্ঞেস করতেন। বাবা পুলিশে আছেন শুনে কোন কোন শিক্ষক আজে বাজে কথাও বলেছেন অনেক বার। কোন শিক্ষক ভয়ে দেখিয়েছেন অতিরিক্ত আদর! সহপাঠীরা কেউ সহজভাবে নিতো না আমায় অথবা আমিই ওদের সাথে মিশতে পারতাম না। পুলিশ নিয়ে প্রচলিত সব ধরনের ব্যঙ্গ (বেশির ভাগই অশ্লীল) হজম করতে হতো আমায়। গ্রামের প্রাইমারী এবং হাই স্কুলে কী শেখানো হয় আপনারা অনেকেই জানেন। আমিও তাই শিখতাম। আমরা যখন নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রথম যাই তখন আমি তৃতীয় শ্রেণীর ছাত্র। আমার জীবনের প্রথম বন্ধুত্বের স্বাদ পাই তখনই। সঞ্জিত নামের বয়েসে বড় এক সহপাঠী আমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। পঞ্চম শ্রেণীতে পড়াকালিন সময়ে আব্বার আবার বদলি। আমরা চলে গেলাম একই জেলার পলাশ থানায়। এই থানার অধীনেই ঘোড়াশাল সার কারখানা অবস্থিত। পলাশ থানা কোয়ার্টারে ফ্ল্যাট খালি ছিলো না। তাই আব্বা ইউ এন ও'র অনুমতি নিয়ে উপজেলা কোয়ার্টারে উঠেন। এখাকার পরিবেশটা ছিলো সুন্দর। আমি ৬ মাস যেতে না যেতেই হয়ে গেলাম বিশাল এক পিচ্চি বাহিনীর নেতা। রেজা, সুবাস, জুম্মান, আসিফ ওদের কথা এই মূহুর্তে আমার মনে পড়ছে। ওরা এক একজন ছিলো এক এক জেলার। এখন ওরা জানি কোথায় আছে?
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।