somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পাঠাগারটি এখন মিনিসিনেমা হল !

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো সন্ত্রাসির বিরুদ্ধে লেখার সময় একবারও ভাবি না । মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক সচিব মিজানুর রহমানের 'ভূতুড়ে সম্পত্তি' নিয়ে লেখার সময় একবার ভেবেছিলাম । ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সাংসদের বিরুদ্ধে যায় এমন লেখা লিখতে দুবার ভেবেছিলাম । এখন যে বিষয়ে লিখতে যাচ্ছি তা নিয়ে গতকাল রাত থেকেই ভাবছি । সব সত্য বলা যায় না । ক্যারিয়ার বলে মানুষের জীবনে একটা বিষয় আছে । ইদানীং পাগলও ক্যারিয়ারের চিন্তা করে । আমি যখন লেখাটি লিখতে বসেছি তখন ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকতা করতে পারবনা জেনে এবং মেনে লিখছি ।

সব কিছুতে আপোষ চলে না । যে মানুষটির সামনে তাঁর প্রাণপ্রিয় ছেলেকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে মারার পরও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং নিজেও কুমিল্লা ক্যান্টনমেন্টে নির্মম মৃত্যুকে বরণ করে নেন দেশের জন্য সেই শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে তৈরি পাঠাগারকে বিনোদনের জায়গায় রূপান্তর করেন কিছু অগ্রজ সাংবাদিক তখন আমি বলি- আপনাদের কাছ থেকে আমার কিছু শেখার নেই । আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমি সাংবাদিকতায় প্রতিষ্ঠিত হতে চাই না । আমি না হয় আলু পটল বেচবো ।

ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টশন নেমে বলবেন- ইন্ড্রাষ্ট্রিয়াল স্কুলে যাবো । ১৫-২০ টাকা রিক্সা ভাড়ায় পুরাতন আদালত পাড়ায় অবস্থিত সেই স্কুলের গেটের ভেতর ঢুকলেই দেখবেন একটি মঞ্চ । নাম শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চ । তার ডান পাশেই একটি লম্বাকৃতির বিল্ডিং এ কয়েকটি সাংস্কৃতিক দলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে । সেসব বরাদ্দ পাওয়া কক্ষগুলোর একটিতে বেশ কয়েক বছর আগে স্থাপিত হয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি পাঠাগার । আপনি বিকেলের আগে যাবেন না । এই পাঠাগার খুলবে বিকেল তিনটা কী চারটায় ।

বিকেলে এক এক করে সেখানে আসবেন দৈনিক সমকালের ষ্টাফরিপোর্টার, দৈনিক যায় যায় দিন এর জেলা প্রতিনিধি, দৈনিক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি, দৈনিক প্রথমআলোর জেলা প্রতিনিধি এবং দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি । পাঠাগারে রাখা কম্পিউটারে তাঁরা ঢাকায় সংবাদ পাঠান । সন্ধ্যা হতে চললো এমন এসময় জেলার কিছু বাম নেতাসহ বেশ কিছু রাজনৈতিক কর্মী ভিড় করেন পাঠাগারে । চলে আড্ডা । সর্ব শেষ ঐ 'সাইবার ক্যাফে'তে যোগ হয়েছে বিশালাকার রঙ্গিন টিভি, সাথে ক্যাবল সংযোগ । নাচ, গান, সিনেমা কী নেই তাতে ? বিনোদনে টইটুম্বুর ।

পাঠাগারটিতে রয়েছে দুটো ষ্টিলের বুক শেলফ, একটি ষ্টিলের দেরাজ । দশ বারোজন বসা যায় এমন একটি টেবিল এবং ২০-২৫টির মতো প্লাষ্টিক চেয়ার । কখনো কোনো পাঠককে এই পাঠাগার থেকে বই নিতে দেখিনি । দেখিনি বসে বই পড়তে । এটি এখন কয়েকজন সাংবাদিকের অফিসে পরিণত হয়েছে । তাদের সংবাদ পাঠানোর জায়গা । তাদের সাথে দেখা করতে চাইলে তাঁরা এই পাঠাগারের ঠিকানাই দেন ।

সাংবাদিক বলে কথা । এই পাঠাগারকে ঘিরে যে স্বেচ্ছাচারিতা চলছে তার বিরুদ্ধে বলার কেউ নেই । পাঠাগারে টিভি এনে নৃত্য গীতি দেখা, শোনা যে অশোভন আর পাঠাগারটি যদি হয় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে তখন হয় তা মহাপাপ তা বুঝবার মতো বুদ্ধিসুদ্ধি কী ঐসব নামি দামি জাতীয় পত্রিকার প্রতিনিধিদের নেই ?

করজোড় অনুরোধ করছি- শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারে টিভি চালানো বন্ধ করুন । বিবেকের তাড়নায় না হোক, ফেব্রুয়ারি মাসটায় অন্তত চক্ষুলজ্জায় হলেও বন্ধ করুন ।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×