আহা! কতদিন সিগারেট খাইনা!!
কাউকে সিগারেট খেতে দেখলে ভীষণ আফসোস লাগে! মনে হয়, আমিও দু-এক টান দি! কিন্তু পরক্ষণেই নিজেকে সামলাই। প্রকৃতপক্ষে, সিগারেট ছাড়ার পর সবারই কমবেশী এমন অনুভূত হয়।
মেডিকেল হল/হোস্টেলের আমার রুমমেট বন্ধু ফয়সাল বলতো, "প্রেমিকা বা বউ ছাড়া সিগারেট একেবারে ছেড়ে দেয়া সম্ভব না।"
কথা সত্য। এক বিদেশী সংস্থার গবেষণা বা জরিপে দেখা গেছে, যারা বিবাহিত কিংবা পরিবারের সাথে থাকেন এমন ব্যক্তির চেয়ে, যারা ব্যচেলর কিংবা বিপত্নীক কিংবা ডিভোর্সী/সেপারেটেড কিংবা একা থাকেন, তাদের মধ্যে ধূমপানের প্রবণতা বেশী বা ধূমপায়ীর সংখ্যা বেশী।
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন, তেমনি সিগারেট ছাড়ার চেয়ে সিগারেট ছেড়ে থাকা বেশী কঠিন ও কষ্টসাধ্য। বিখ্যাত লেখক মার্ক টোয়েন বলেছেন, "প্রতিদিনই আমি সিগারেট ছাড়ি এবং তা দিনের মধ্যে কয়েকবার!"
২০০৫ এ সিগারেট ধরার পর থেকে এ পর্যন্ত বহুবার সিগারেট ছেড়েছি, বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময়ে। কখনো বা ৫-৭দিন, কিংবা ১৫-২০দিন; আবার কখনো বা ১মাস, কিংবা ২-৩মাস। কিন্তু কখনোই কনটিনিউ করতে পারি নি। হয়তো কোনবারই কোন অনুপ্রেরণা বা তাগিদ অনুভব করি নি।
দেখা যাক, এবার সিগারেট ছেড়ে কতদিন থাকতে পারি!!
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।