somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুঠোফোনে প্রেম, অতঃপর...

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক তরুণীর সঙ্গে মুঠোফোনে প্রেম হয় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার যুবক জিয়াউল হকের। দুই বছর প্রেমের পর সেই তরুণীর কাছ থেকেই প্রত্যাখ্যাত হন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে প্রেমিকার এলাকায় এসে উভয়ের ছবি-সংবলিত প্রেমপত্র বিলি করেন ২৫ বছর বয়সী সেই যুবক। এ সময় এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে দেন।
কটিয়াদী থানা সূত্রে জানা গেছে, ওই তরুণীর (১৯) সঙ্গে জিয়াউল হকের দুই বছর আগে মুঠোফোনে প্রেম হয়। এ সময়ে তাঁদের মধ্যে প্রেমপত্র ও ব্যক্তিগত ছবি বিনিময় হয়। এক পর্যায়ে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রেমিকার সঙ্গে দেখা করতে জিয়াউল কটিয়াদীতে আসেন। এ সময় ছাপানো প্রেমপত্র বিতরণ শুরু করেন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।
এদিকে মুঠোফোনে মেয়েটিকে আপত্তিকর কথাবার্তা বলা এবং তাঁর ছবি-সংবলিত প্রেমপত্র বিলি করার অপরাধে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম ফারাহ গুল নিঝুম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গতকাল সন্ধ্যায় জিয়াউলকে কারাদণ্ড দেন। আজ বুধবার সকালে তাঁকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
জিয়াউল প্রথম আলো ডটকমকে বলেন, মুঠোফোনে দুই বছর আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকা তাঁকে এলাকায় আসতে বলায় তিনি ওই দিন কটিয়াদী আসেন।
কটিয়াদীর লোহাজুড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ছেলেটি দীর্ঘদিন ধরে মেয়েটিকে মোবাইল ফোনে উত্যক্ত করছে। তিনি মৌলভীবাজার থেকে এসে এলাকায় লিফলেট বিলি করে চলে যেতেন।
ইউএনও ফারাহ গুল বলেন, যুবক লিখিতভাবে তাঁর দোষ স্বীকার করায় তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, জিয়াউল হককে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×