somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাউল

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোগ ছিলো ঘর পালানো, যখনই আর পেড়ে উঠতাম না, তখনি ছুট দিতাম আউলা ঘুর্নির ধুলোর মত। এমনি করেই কিভানে যেন পেয়ে বসেছিল বাউন্ডুলেপনা। সেই রোগে আঁধার ঠেলে বেরিয়ে পড়লাম । হাঁটতে হাঁটতে রেলস্টেশন পেড়িয়ে মেঠো পথ। তারপর আরও এগিয়ে সোজা ঝিনুক নদী’র পাড়ে। তখনো জমাট বাধা অন্ধকার, কখনো যেমন বুকের মাঝে জমাট বাঁধে দীর্ঘশ্বাসেরা; ভোরের আলোয় ফিকে হতে শুরু করেছে। প্রকৃতির অংশের প্রতিকৃতি হিসেবে আমিও সৃষ্টি করতে চাইলাম একই আবহ.....সিগারেটের ধোঁয়া, আঁধার, ধোঁয়াশা...
শীর্ন নদীর ওপাড়ে হেঁটে যাচ্ছিলো কীর্তনিয়ার দল। রাতভর কোথাও ঈশ্বরের কাছে নিবেদনের পর ক্লান্ত দেহে অজানার যাত্রী। হয়তো আবার কোথাও ডাক পড়েছে......। নদীর নাম ‘ঝিনুক’ - তার তীরে পথ বেয়ে উজানে.. আরও উজানে... বংশাই তারপর যমুনা।
সেখানে গান করছিলো এক বাউল, দেড় হাতে তার সঙ্গীতের অণুষঙ্গ। একহাতে একতারা আর অর্ধেক হাতে খঞ্জনী বাজিয়ে আপন মনে গাইছিলো ও। বাতাসে উড়ছিলো তার এলোমেলো রূক্ষ চুল। জনারণ্যে আমি বেমানান, তাই দূরে বসে গান শুনছিলাম একমনে।
তারপর একসময় এক এক করে সব মানুষ ঘরে ফেরে সাঁঝের বর্ণালীতে। কেবল বাউল তার একতারার টুংটাং এ বিভোর। গিয়ে বসলাম ওর কাছে।
হঠাৎ আমায় জিজ্ঞেস করলো- ”গান শুনবা ?” বললাম- গাও। জানতে চাইলো কি গান, বললাম নদীর গান গাও। ও এক এক করে গেয়ে যাচ্ছিলো নদীর গান আর আমি তন্ময় হয়ে শুনছিলাম। কখনো পাশে বসে, কখনো দুরে হাটতে হাটতে। রতন বসেছিলো ওর পাশে একঠায়। আমি নদীর গান শুনছি আর নদীর জল ছিটিয়ে দিচ্ছি নিজের মুখে।
এক সময় আবারও ওর পাশে গিয়ে বসলাম। গান থামিয়ে কি যেন ভেবে আমায় জিজ্ঞেস করলো- “গান করো?” আমি মাথা দোলালাম সায় দিয়ে, কিন্তু অবাক হচ্ছিলাম বুঝলো কি করে!! কিছুক্ষন চুপ থেকে বললো- ”যদি গানই করো তয় আর কিছু আর কইরো না” জানতে চাইলাম কেন। ও বললো- “দ্যাহো, আমি অইলাম বাউলা মানুষ, বাইরে বাইরেই থাকতাম। কেমনে কেমনে সংসারে জড়াইয়া গেলাম। এহন বাইরে থাকলে ঘর আমারে ডাকে আর ঘরে থাকলে বাইরের আকাশ, নদী আমারে টানে। আমি এহন না ঘরের না পরের।” কথাগুলো বলতে যেয়ে কি এক বিষাদে ভরে যাচ্ছিলো তার মন....তারপর অনেকটা আনমনেই শুরু করলো তার দরাজ গলায়.....“আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া..............”
চলে আসার আগে যা কিছু ছিলো সব তুলে দিলাম ওর হাতে, অথচ মনে হলো ........বরং আমিই অনেক কিছু পেলাম। সে অন্য এক পাওয়া। পরে জেনেছিলাম ও ওই অঞ্চলের খুবই বিখ্যাত এক গায়ক। কিন্তু অর্থের জন্য কখনো গান করেনি।
তারপর ঘরে ফিরে সোজা আমার ঘওে, হাতে তুলে নিলাম গীটার। আমার কানে তখনো বাজছিলো তার কন্ঠস্বর........ তারপর কিভাবে যেন সৃষ্টি হয়ে গেল আমার গান "বাউল"

“হতে বিবাগী বাউল
হারাতে হয় দু’ কূল
আমি কূল ছুঁয়ে কূলে ধাই যে শুধুই
উড়াই স্বপ্নের ফানুস
আমি পথের পথিক নই
নই ঘরের মানুষ......”



এরপর ....... অ.....নে.......ক.......দিন........ অতিক্রান্ত হয়েছে........কিন্তু আমার আর কোন নতুন গান করা হয়নি। কেন ? সে অন্য গল্প, অন্য আরেক দিন শোনাবো।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৯
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×