প্রসূতী পাহাড়ের পাদদেশে
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক পরী রাজকন্যা মর্তের এক মানব কে ভালবেসে বিয়ে করেছিল। সুখেই কাটছিল তাদের জীবন। বছর ঘুরতেই তাদের ছোট্ট ঘর আলো করে এলো এক পূত্র শিশু। কিন্তু জন্মের ক’দিন পরই শিশুটি আশ্রয় নিল মৃত্যুর কোলে। শোকাতুর মাতা তার সন্তানকে সমাহিত করল সমূদ্র ঘেরা এক পাহাড়ী হ্রদের জলে। তারপর শোক ভুলতে চলে গেল নিজের ভুবনে। আর যাবার আগে পরী রাজকন্যা বর দিয়ে গেল এই বলে - নিঃসন্তান কোন নারী বা পুরুষ যদি এই হ্রদের পানি পান করে তবে তাদের সন্তান ধারন বা জন্ম দেবার ক্ষমতা হবে।
ক্রমে পাহাড়টা এক শায়িত গর্ভবতী মা'য়ের আকৃতি লাভ করে। আর সেই পাহাড়শ্রোণী’র মাঝে হ্রদের আকৃতিটাও মায়ের জঠরের আকৃতির মতই। এটা নিতান্তই প্রাকৃতিক হলেও স্থানীয়দের প্রবল সমর্থন রয়েছে এই মিথে’র প্রতি। তাদের দাবী, এই হ্রদের পানিতে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা প্রজনন উর্বরতা বৃদ্ধি করে। আর পৃথিবী’র নানা দেশ থেকে অনেক পর্যটক আসে এখানে পর্যটন ও সন্তান লাভের আশায়।
মিথের গল্পের আকর্ষণ ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার বিস্ময় এই বিন্দু দ্বীপটি। লংকাউই জিও পার্ক এর অন্তর্গত এই দ্বীপটির নাম দায়াং বান্তাং (The Island of The Pregnant Maiden)
চলুন ঘুরে আসি -

যাত্রা শুরু

প্রথম দেখায়

আরও স্পষ্ট

দ্বীপের কিনারায়

নাম ফলক

পাহাড়ের বুকে অরণ্য

তার সাথে পাথরের মিতালী

ধাপ পেড়িয়ে হ্রদের পথে

পাহাড়ের মাঝে অতলান্ত জল...

আর তার মাঝে পাহাড়ের ছায়া

পাখিদের চোখ যায় পাহাড় মাতৃকার কোলে....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন