somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোহরাওয়ার্দি হাসপাতালের সামনে আমাদের মানব বন্ধন এবং সাংবাদিকের হলুদ কলম!

০৩ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতোমধ্যে অনেকে জেনে গেছেন যে কর্তব্যরত অবস্থায় ঢাকার দক্ষিণখানের একটি ক্লিনিকে নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে নৃশংস ভাবে খুন হয়েছেন ডাঃ সাজিয়া আফরিন (ইভা)। তবে এই খবরটি যতজনের যতদ্রুত জানার কথা ছিল তা হয়নি কারো বেলায়। কারন দেশে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা অসংখ্য টেলিভিশন চ্যানেল যাদের কোন কোনটিতে 'মাদ্রাজ-আমেরিকান কবিরাজ ঘর' জাতীয় বিজ্ঞাপন প্রচার করে রোজ সেগুলোর মাঝে একটি চ্যানেলও দেশের অন্যতম শ্রেষ্ঠ মেধাবী এক মুখের নির্মম বিদায়ের এই খবর প্রকাশ করার প্রয়োজন মনে করেনি। আমরা কিছু অর্বাচীন ফেসবুক-ব্লগে ঘ্যানর ঘ্যানর করতে করতে যখন ক্লান্ত তখন দু'একটি খবরের কাগজ এই খবরটি প্রকাশ করে (ভিক্টিমের নামের বানান ভুল সহ) আমাদের ধন্য করেছে; ঘটনা ঘটার দুদিন পরে হলেও।

গতকাল সোহরাওয়ার্দি মেডিক্যাল কলেজের সামনে ডাক্তার এবং মেডিক্যাল স্টুডেন্টরা মিলে আমরা একটি মানব বন্ধন রচনা করি। সেখানে ছিলনা কোন টেলিভিশন ক্যামেরা, ছিলনা কোন পত্রিকার সাংবাদিক। কয়েকশ কসাইরুপী ডাক্তার ঘণ্টা ধরে রোদের মধ্যে রাজপথে দাঁড়িয়ে থাকলে কার কি আসে যায়? তারচেয়ে নায়িকা অপু বিশ্বাসের বদহজম জনিত সমস্যা হলে নাহয় একটা জবরদস্ত খবর ছাপানো যেতো!
বাড়ি ফিরে ফেসবুকে লগইন করে এক ছোট ভাইয়ের একটা লেখা পেলাম ইনবক্সে। লেখাটা সবাইকে জানানো কর্তব্য মনে করছি আমি।

{আজকের মানব বন্ধনে ইন্ডিপেনডেন্ট ও এটিএন এর সাংবাদিকরা আসে কিন্তু আমরা তাদের বিশেষ করে ইন্ডিপেনডেন্টের স্মার্ট নারী সাংবাদিকের কথা শুনে অবাক হয়ে যাই। তিনি বলেন- "আমরা শুনে এসেছি এখানে এক চিকিৎসক আরেক চিকিৎসককে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে, তাই সকলে তার বিচার চায়।" আমরা হতবাক হই তার এই কথা শুনে। পরে ইভা আপুর (ডাঃ সাজিয়া আফরিন) মৃত্যুর বিষয়ে জানাই ও নিউজ করতে বলি। তার উত্তরে সেই সাংবাদিক বলেন "কোন ডাক্তার মরলে নিউজ এজেন্সির কিছু যায় আসেনা, এটা কোন খবর না তবে ডাক্তারের হাতে কেউ মারা গেলে সেটা ইম্পরট্যান্ট।" আমরা তারপরেও তাকে ব্যাপারটা বোঝাতে চেষ্টা করলে তিনি আমাদের নাম জানতে চান। আমরা কয়েকজন পরিস্থিতি খারাপ হবার ভয়ে ইজ্জত নিয়ে সরে পড়ি।
একটা সাংবাদিকের আঙ্গুল কাটলে ব্রেকিং নিউজ দেয় কিন্তু নাইট ডিউটি অবস্থায় একজন চিকিৎসক নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে খুন হলে সেটা নাকি ইম্পরট্যান্ট না।
এই দেশে থাকার ইচ্ছা নাই; ডাক্তারি দূরের কথা!
**ফয়সাল আহমেদ তুষার।}

ঠিক এভাবেই আমাদের পরবর্তী প্রজন্মের চিকিৎসকরা বীতশ্রদ্ধ হয়ে পড়ছে এদেশের ঘুনে ধরা চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসকদের দুর্ভোগপূর্ণ নিরাপত্তাহীন, বাস্তবে মর্যাদাশূন্য সামাজিক অবস্থার উপর। জনসংখ্যার তুলনায় এমনিতেই এখানে চিকিৎসক অপ্রতুলতা, এভাবে চলতে থাকলে আগামী দিনগুলোতে এদেশে কোন চিকিৎসক পাওয়া যাবে কিনা তা ভাবনার বিষয়। পশ্চাদ্দেশে ফোঁড়া হলে গরীবরা তখন দৌড়াবে নাপিতের দোকানে আর বড়লোকদের যেতে হবে সিঙ্গাপুর-ব্যাংকক, ফোঁড়ার তীব্র ব্যাথা নিয়ে বিমানের সিটে ভাল করে বসতেও পারবে না তারা, চ্যাংদোলা করে ঝুলিয়ে নিতে হবে!
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×