somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি কথোপকথন

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যালো, কেমন আছেন?
এইতো চলে যাচ্ছে একরকম। কি মনে করে?
প্রথমতঃ আপনাকে অভিনন্দন দিতে। গত লেখাটা খুব সুন্দর হয়েছে। আর দ্বিতীয়ত একটু আইডিয়া নিতে।
আমি আবার কি আইডিয়া দিব।
ফেব্রুয়ারী তো চলে আসলো। এগারো তারিখে সাগর রুনির এক বছর হতে যাচ্ছে। ওইদিন আমার পত্রিকায় একটু ব্যতিক্রমধর্মী কিছু রাখতে চাই।
আর সেই ব্যতিক্রমের আইডিয়া আমাকে দিতে হবে?
অনেকটা সেরকমই।
দেখুন, আমি যেহেতু সাংবাদিক না, আমার আইডিয়া অনেকটা হবে পাঠকের আইডিয়া, আই মিন, একজন পাঠক যে নিয়মিত পত্রিকা পড়ে, সে সেদিন যা জানতে চাইবে, বা বলতে পারেন আমি যা জানতে চাই, সেগুলো পত্রিকায় রাখতে পারেন।
মন্দ বলেন নি। কি কি জানতে ইচ্ছা হতে পারে পাঠকের?
শিক্ষিত পাঠক প্রথমেই যেটা জানতে চাইবে, কেসের অগ্রগতি। এই ব্যাপারে অবশ্যই একটা ফিচার যেন থাকে।
সেটা তো থাকবেই।
আমি বলতে চাইছি, পুলিশের বক্তব্যের বাইরে। কারণ পুলিশের বক্তব্য তো সব পত্রিকায়ই কম বেশী থাকবে। টিপিক্যাল গদ বাঁধা, পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে বা অনেক আলামত পাওয়া গেছে, যেকোনো সময় অপরাধী ধরা পড়বে, এজাতীয় কথা কিন্তু পাঠক খুব বেশী পড়তে চাইবে না। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা?
জ্বী বুঝেছি। কিন্তু সমস্যা হচ্ছে আসল তথ্য তো প্রুফ ছাড়া ছাপতে পারবো না।
ইন দ্যাট কেস, বিশ্বস্ত সুত্রে প্রাপ্ত কিংবা নাম প্রকাশে অনিচ্ছুক, এমনভাবে বলতে পারেন। আর হ্যাঁ ডি এন এ টেস্ট কোন প্রতিষ্ঠান থেকে করা হয়েছে, তাঁদের রেপুটেশান এসব নিয়ে একটা ফিচার করতে পারেন।
দেখি। আর কিছু? মানে একটা ক্রোড়পত্র টাইপ করতে চাচ্ছি।
সাগর রুনির কর্মজীবন সম্পর্কে লিখুন।
সেতো থাকবেই। আর কিছু?
ডি এন এ টেস্ট এর ওপরও লিখলে খারাপ হবে না। কোন বায়োকেমিস্ট এর ইন্টারভিউ। কিভাবে সনাক্ত করা হয়, কতটা হেল্পফুল, এদেশে এজাতীয় ল্যাব তৈরি হওয়া উচিৎ এমন কিছু ফিচার দিতে পারেন।
একটু ভিন্ন স্বাদের হবে, আইডিয়া খারাপ না। চেষ্টা করব। আর ?
ওদের বাচ্চার একটা ইন্টার্ভিউ ছাপতে পারেন।
সেটা বোধহয় পারা যাবে না।
দেন ওদের রিলেটিভ দের, মানে নিয়ারেস্ট দের। বাবা, মা কিংবা ভাই বোন এঁদের ফিলিংস সহ লিখলেন। তাঁদের হতাশা, কেস এর প্রোগ্রেস নিয়ে তাঁদের মতামত এসব ও রাখলেন।
সেটা পারা যাবে আই থিঙ্ক। আর কিছু?
উনাদের কলিগদের ইন্টার্ভিউ, কর্মজীবনের কিছু স্মৃতি তাঁরা জানাল, কেউ যদি কোন লেখা দিতে চায়, কিংবা কোন অপ্রকাশিত ছবি দিতে পারেন।
অপ্রকাশিত ছবি, ভেরি গুড আইডিয়া। দু একটা ছবিই ঘুরে ঘুরে প্রতিটি পত্রিকায় বার বার এসেছে, এটা খুব ভালো চলবে আমার ধারণা।
আরও একটা ইন্টার্ভিউ নিতে পারেন কি না, ওদের বাচ্চা যে স্কুলে পড়ে, তাঁর ক্লাস টিচারের। বাচ্চাটা ক্লাসে কেমন করছে, বাবা মাকে ফিল করে কি না, চাইল্ড সাইকোলজি সম্পর্কে দু একটা কথা। ইউ নো, একটা ইমোশানাল টাচ দিয়ে ফিচার করা গেলে খারাপ হবে না।
এটাও করা যেতে পারে। আর কিছু? মানে বুঝতেই পারছেন, সবাই ওইদিন নতুন কিছু দিতে চাইবে, ফলে উই হ্যাভ টু ডেলিভার সামথিং নিউ।
ওদের অপ্রকাশিত কোন লেখা পাওয়া যায় কিনা দেখেন।
ওকে, সেটা খোঁজ নিব। পেলে তো ভালোই বাট মনে হয় না পসিবল হবে। আর কিছু?
ওদের ম্যাগাসাসে কিংবা পুলিতজার পুরস্কারের জন্য নমিনেট করা উচিৎ, এমন একটা ফিচার দাঁড় করানো যায় না? মানে তাঁদের জারনালিজম লাইফের উল্লেখযোগ্য কিছু কন্ট্রিবিউশান দিয়ে, ব্যাপারটা খুব আবেগ ঘন ভাবে প্রেজেন্ট করলেন।
তা করা যায়। বাট আমাদের তো বাংলা পত্রিকা, ইংরেজি হলে বোধহয় সুবিধা হত।
দেশী কোন পুরস্কারের জন্য বলেন। একুশে কিংবা জাতীয় অন্য কোন পদক।
তা করা যেতে পারে। সেটা সব পত্রিকা সম্মিলিত ভাবে হলে ভাল একটা ইমপ্যাক্ট পড়তো। আমি কথা বলে দেখবো। বাট আই ওয়ান্ট সামথিং ইউনিক। যা কেবল আমার পত্রিকায় থাকবে।
দেন ভেতরের কোন খবর ছাপেন, কে খুন করেছে কিংবা কার নির্দেশে হয়েছে।
এসব কথা বলেন না, তখন আবার আমার জন্য ক্রোড়পত্র ছাপতে হবে।
তাহলে থাক। আচ্ছা, একটা কাজ করা যায় কি না দেখেন তো। কোন কম্পিউটার হ্যাকার জোগাড় করেন। দেন ওদের মোবাইল ফোন যে অপারেটারের তাঁদের ডাটা সার্ভার হ্যাক করতে হবে। একটু প্রফেশনাল হ্যাকার হলে সম্ভব। দেশী কাউকে না পেলে বিদেশী কাউকে জোগাড় করতে পারেন। কাজ তো করবে অনলাইনে, দেশের বাইরে থেকেও সম্ভব। দেন সার্ভার হ্যাক করে ওখান থেকে ওদের কল লিস্ট, মানে মৃত্যুর ফরটি এইট আওয়ারস আগে পর্যন্ত কাদের সঙ্গে কতক্ষণ কথা বলেছিল, তাঁদের মোবাইল নম্বর সহবের করেন। আরও একটা কাজ যদি পারা যায়, পুলিশের মোবাইলের কল লিস্ট, বিশেষকরে সেদিন যারা ঐ এলাকায় ডিউটিতে ছিল বা যে থানার আন্ডারে ঘটনাটা ঘটে অ্যান্ড ঢাকার তখনকার পুলিশ কমিশনার, এদের কল লিস্ট জোগাড় করে পাব্লিশ করে দেন। একদম হুলুস্থুল পড়ে যাবে। পারবেন?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×