somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেন্স অফ হিউমার

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তখন থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ারে। একদিন হোস্টেলে এসে দেখি বেশ সাজ সাজ রব। স্লোগান ঠিক করা হচ্ছে। মিছিল হবে। সেই মিছিলে একজনের চামড়া তোলার ব্যাপারে কিঞ্চিৎ দিক নির্দেশনা দেয়া হবে। আমার রুম মেট এর কাছে কারণ জানতে চাইলে সে উত্তর দিলো, ‘হুমায়ূন আহমেদ এর খুব বাড় বেড়েছে’। কিভাবে এই মহৎ তথ্যের সন্ধান পাওয়া গেল জানতে পারলাম একটু পরে। ‘বহুব্রীহি’ নাটকে একজন ডাক্তার কে বোকা হিসেবে দেখানো হচ্ছে। তাও সহ্য করে নিচ্ছিল সবাই। আজ ডাক্তারকে দিয়ে বোকামি করাবার একেবারে সীমা ছাড়িয়েছে। আজকে সেই ডাক্তার বুয়াকে কদম বুসি করেছে আর মিষ্টি গ্লাসে ফেলে দিয়েছে। শুধু তাই না, সেই মিষ্টি আবার চামচ দিয়ে উঠানোর চেষ্টাও করিয়েছে। ডাক্তার সমাজকে এমন ভয়ানক অপমান করার স্পর্ধা পেল কোথা থেকে। আজ হুমায়ুনের একদিন কি আমাদের একদিন।
আমি অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তোরা কি পাগল? এজন্য তোরা মিছিল করবি? দারুণ ক্ষিপ্ত আমার বন্ধুটি বলল, করব না। সব সময় ডাক্তার দের এভাবে বাজে ভাবে প্রেজেন্ট করে। আমি জানতে চাইলাম, মিছিল করলে কি প্রমাণ হবে? ভয়ানক ক্ষিপ্ত বন্ধুটি জানালো, তাই বলে প্রতিবাদ করবো না? এবং প্রতিবাদ হল। হোস্টেলের রুমের সামনের করিডোরে ঘুরে ঘুরে গমগমে মিছিল হল। যথারীতি হুমায়ূন সাহেবের চৌদ্দ গুষ্টি উদ্ধার হল, চামড়া ছিলা হল, তাঁর কৃষ্ণ বর্ণের হাত ভেঙ্গে ফেলা হল। প্রতিবাদ এবং প্রতিশধের এখানেই সমাপ্তি হল না। পরের সপ্তাহে ডাক্তার সমাজের অপমান দেখতে সবাই সদলবলে আবার হাজির হল ‘কমন রুমে’।
ডাক্তারদের নিয়ে হুমায়ূন আহমেদ অনেক লেখাই লিখেছেন। কিছু ক্ষেত্রে আকর্ষণীয় ভাবে উপস্থাপ করলেও, বেশীর ভাগ ক্ষেত্রেই হয়তো ব্যাঙ্গাত্মক ভাবেই। শুধু উনি না, পৃথিবীর অনেক লেখকই এমন কাজ করেছেন। এবং বিভিন্ন পেশাকে ব্যঙ্গ করেছেন। কেউ রাজনীতিবিদ দের ব্যঙ্গ করেছেন, কেউ সাংবাদিক দের। কেউ বা উকিল দেরকে। ‘হিউমার’ টা সুন্দর হলে সেগুলো অনেক দিন টিকে থেকেছে আর ভালো না হলে সেগুলো হারিয়ে গিয়েছে। আর পাঠক? সে শুধু গল্পটা থেকে হিউমার টা নিয়েছে। গল্পটা পড়ার পর থেকে ডাক্তার, উকিল কিংবা সাংবাদিক কাউকেই গণ হারে বোকা ভাবতে শুরু করেন নি।
ডাক্তারদের নিয়ে কোন ব্যাঙ্গাত্মক লেখা দেখলেই বেশীর ভাগ ডাক্তার ই কেন যেন অতি সংবেদনশীল হয়ে ওঠেন। ‘ইচ্ছা করে ডাক্তারদের ছোট করার জন্য লিখেছে’। কিংবা ‘এই ব্যাটা আসলে ডাক্তার দের দেখতে পারে না’। কিছু অতি বুদ্ধিমান ডাক্তার আবার কারণটাও আবিস্কার করে ফেলেন, ‘এই ব্যাটা নিজে ডাক্তারি তে চান্স পায় নি তো, সেই রাগ এখন ঝাড়ছে’। এরপরে শুরু হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানের গুণগান। ‘ডাক্তার হওয়া কত কঠিন’, ‘কত কাঠ খড় পোড়াতে হয়’, ইত্যাদি ইত্যাদি।
সেন্স অফ হিউমারের এমন আকাল বোধকরি সার্বজনীন না। আমার তখন পোস্টিং একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা দুইজন ডাক্তার তখন আউট ডোর ডিউটি করছি। দুজন বসেছি একই রুমে, পাশাপাশি দুই টেবিলে। আমার সেই কলিগের কাছে একজন মহিলা রুগী এসেছে। সে জানতে চাইলো, সমস্যা কি? রুগী উত্তর দিল, গ্যাস। আমার সেই কলিগ খুব গম্ভীর হয়ে উত্তর দিল, দেখোতো, দেশে কত গ্যাস। আর সরকার বলে কি না গ্যাস রপ্তানি করবে না। মহিলা হতভম্ব হয়ে কিছুক্ষণ ডাক্তারের দিকে তাকিয়ে থাকলো। তাঁর শারীরিক সমস্যা যে একটি জাতীয় সমস্যা এই তথ্য জানতে পেরে সে তখন বেশ বিভ্রান্ত। আমি জানি, আমার এই গল্প শুনে অনেকে মন্তব্য করবেন, ‘রুগীর সঙ্গে ফাজলামি? ডাক্তারদের মধ্যে মানবতা বলে কিছু নাই। কত কষ্টে পরে একজন মানুষ ডাক্তারের কাছে আসে, আর তখন যদি একজন ডাক্তার এসব ফাজলামি করে, কেমন লাগে?’
একটি পেশার একজন মানুষ সম্পর্কে কোন গল্প বলা মানে কি সেই পেশাটিকে কটাক্ষ করা? কখনও কখনও হয়তো। ‘সব পুলিশ ঘুষ খোর’। কিংবা ‘সব পলিটিশিয়ানই করাপ্ট’। অহরহই এসব কথা বলে আমরা পুরো পেশাটিকেই হেয় করি। ডাক্তারদের কপালে জোটে ‘কসাই’ উপাধি। কিছুদিন আগেই একজন মানবাধিকার কর্মী এই উপাধি দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পুরো চিকিৎসক সমাজ গর্জে উঠেছিল। কারণ আর কিছুই না, তিনি তাঁর বক্তব্যে ‘সব ডাক্তার’ বলেছিলেন। আর এসব উপাধি নিয়ে আলোচনা হলে যে যুক্তি হাজির করা হয় তা হল, ‘কিছু কিছু আছে এরকম, সবাই না। বেশীর ভাগই’ এই বলে শুরু হবে সেই পেশার গুণগান।
কোন পেশায় সৎ কিংবা অসৎ ব্যক্তি থাকবে কি না, তা আমার আলোচনার মুখ্য বিষয় না। মূল হচ্ছে, কোন পেশাকে নিয়ে হিউমার করতে সমস্যা কি? হিউমার করার সঙ্গে সঙ্গেই কি পেশাটি নর্দমায় নেমে যাবে? বা কেউ গুণগান করলেই একটি পেশা শ্রেষ্ঠ প্রমাণিত হয়ে যাবে? তাঁর চেয়েও বড় কথা, হিউমারের ভেতরে সত্য খুঁজতে যাচ্ছি কেন?
একটা ধাঁধা ধরি। বলুন তো ডাক্তার রা খুব বিচ্ছিরী হস্তাক্ষরে তাঁদের প্রেস্ক্রিপশানে কি লেখে যা ফার্মেসীর দোকানদার ছাড়া আর কেউ বোঝে না? পারলেন না তো? উত্তর হচ্ছে, সে লেখে, এই রুগীকে আমি যতটা পারি লুটপাট করে নিয়েছি, এবার তোর পালা। এই গল্পটা শুনে কি মন হচ্ছে এই গল্পের আবিষ্কর্তা ডাক্তারদের হস্তাক্ষরকে কটাক্ষ করেছেন? না ডাক্তারদের কে ডাকাত বলতে চেয়েছেন? জানি না। একজন ডাক্তারের বিচ্ছিরী হস্তাক্ষরকে এতো সুন্দর হিউমার মিশিয়ে উপস্থাপন করা এই গল্পটা যেদিন প্রথম শুনেছিলাম সেদিন খুব হেসেছিলাম।
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×